বিএনপি সব সময় চোরাগলিতে ক্ষমতায় এসেছে: কৃষিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০২৩, ১৯:৫৯আপডেট : ০৬ এপ্রিল ২০২৩, ১৯:৫৯

কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেছেন, ক্ষমতায় যাওয়ার একমাত্র পথ হলো নির্বাচন। আওয়ামী লীগ কোনোদিন নির্বাচন ছাড়া ক্ষমতায় আসেনি। আগামী নির্বাচন যথা সময়ে হবে। সুষ্ঠু ও সুন্দর হবে। তিনি বলেন, ‘বিএনপি সবসময়ই চোরাগলি পথে ক্ষমতায় এসেছে।’  

বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাঙ্গামাটি জেলা শহরে শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে পার্বত্য চট্টগ্রামে কৃষির উৎপাদন বৃদ্ধি ও উন্নয়নে করণীয় বিষয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

কৃষি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এ সময় কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘বিএনপি সবসময়ই চোরাগলি পথে ক্ষমতায় এসেছে।  নির্বাচনে অংশগ্রহণ না করে, নির্বাচনে না জিতে চোরাগলি পথে  বিএনপিকে আর কখনও ক্ষমতায় আসতে দেওয়া হবে না।’

ড. রাজ্জাক বলেন, ‘দেশের উন্নয়ন আজ  দৃশ্যমান। তেমনই পার্বত্য চট্টগ্রামের তিন জেলায়ও সর্বত্র বিস্ময়কর উন্নয়ন অর্জিত হয়েছে। দেশের এই উন্নয়ন অগ্রযাত্রাকে ধরে রাখতে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে হবে এবং শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে।’

মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পার্বত্য অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা স্থাপন করেছেন এবং এই অঞ্চলের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কাজেই পাহাড়ের উন্নয়ন অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। পাহাড়ে বিদ্যমান শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে হবে। স্বাধীনতাবিরোধীদের প্রতিহত করতে হবে।’

কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, একইদিন দুপুরে কৃষিমন্ত্রী রাঙ্গামাটি শহরে কৃষি সম্প্রসারণ অধিদফতরের আঞ্চলিক অফিসে কৃষি আবহাওয়ার জন্য ডিজিটাল ডিসপ্লে বোর্ড ও কৃষি আবহাওয়া রেডিওর উদ্বোধন করেন।

কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় দেশের সব জেলায় ও সদর দফতরে ডিজিটাল ডিসপ্লে বোর্ড এবং ১২টি কৃষি অঞ্চলে কৃষি আবহাওয়া রেডিও স্থাপনের অংশ হিসেবে এটি স্থাপন করা হয়েছে।

জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকির মধ্যে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান প্রথম সারিতে। কাজেই নির্ভরযোগ্য কৃষি আবহাওয়া-বিষয়ক তথ্য কৃষকদের মাঝে সময়মতো পৌঁছে দেওয়া কৃষিপ্রধান বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রকল্পের পরিচালক শাহ কামাল খান জানান, ডিজিটাল ডিসপ্লে বোর্ড এবং কৃষি আবহাওয়া রেডিও-র মাধ্যমে জরুরি কৃষি ও কৃষি আবহাওয়া-বিষয়ক বার্তা কৃষকদের কাছে সময়মতো পৌঁছে দেওয়ার মাধ্যমে দেশের কৃষি উন্নয়নে এবং স্মার্ট বাংলাদেশ গঠনে এটি অবদান রাখতে সক্ষম হবে।

 

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী