গ্রহণযোগ্য বিবেচনায় প্রার্থী বেছে নিয়েছি: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ এপ্রিল ২০২৩, ১৫:৪৮আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, ১৯:৪৯

পাঁচটি সিটি করপোরেশনে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘পাঁচটি সিটিতে আমরা পাঁচ জনকে মনোনয়ন দিয়েছি। যারা মনোনয়ন চেয়েছে, তাদের প্রার্থিতা কতটা গ্রহণযোগ্য হবে সংশ্লিষ্ট এলাকায় সেটা বিবেচনা করেই আমরা একজনকে বেছে নিয়েছি।’

শনিবার (১৫ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা শেষে এসব কথা বলেন তিনি। সভায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্ব করেন।

এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘(প্রতিটি সিটিতে) একাধিক মনোনয়ন প্রার্থী ছিলেন। কিন্তু মনোনয়ন তো একজনকে দিতে হবে। এখন আমরা কাকে বেছে নিবো, সেটা তো আমাদের মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তের ব্যাপার।’

‘সবকিছু চিন্তা-ভাবনা করেই মনোনয়ন দেওয়া হয়েছে’ উল্লেখ করে অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘কাজেই এখানে কী প্রভাব ফেলেবে, কী ফেলবে না- সেই প্রভাবের কথা ভেবেই তো মনোনয়ন দেওয়া হয়েছে।’

পাঁচ সিটি করপোরেশনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন- রাজশাহীতে খায়রুজ্জামান লিটন, খুলনায় তালুকদার আব্দুল খালেক, সিলেটে আনোয়ারুজ্জামান চৌধুরী, বরিশালে আবুল খায়ের আবদুল্লাহ ও গাজীপুরে আজমত উল্লাহ খান।

তবে মনোনয়ন চেয়েও পাননি বরিশালের বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ এবং গাজীপুরে সাময়িক বরখাস্তকৃত মেয়র জাহাঙ্গীর আলম। তাদের বিপরীতে নতুন মুখ এনেছে আওয়ামী লীগ।

/এমআরএস/ইউএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের