মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি নেতাদের সাক্ষাৎ প্রসঙ্গে কাদের

‘পিটার হাসের সঙ্গে আওয়ামী লীগের অনেক কথা হয়েছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ এপ্রিল ২০২৩, ১৭:২২আপডেট : ১০ আগস্ট ২০২৩, ১১:৫২

বিএনপি আবারও বিদেশিদের সঙ্গে বৈঠক শুরু করেছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমেরিকা শুধু বিএনপিকে নয়, আওয়ামী লীগকেও আমন্ত্রণ জানিয়েছে। আমরাও গ্রহণ করেছি। পিটার হাসের সঙ্গে আওয়ামী লীগের অনেক কথা হয়েছে। সে (পিটার হাস) একবারও নির্বাচন নিয়ে উদ্বেগের কথা বলেনি। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে তাদের কোনও মাথাব্যথা নেই।

রবিবার (১৬ এপ্রিল) বিকালে মিরপুর-১৪ নম্বরে মাহে রমজান উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বিএনপির আন্দোলনের ব্যাপারে তিনি বলেন, তাদের ১০ দফা, ২৭ দফা জনগণ আর বিশ্বাস করে না। জনগণ ছাড়া গণআন্দোলন সম্ভব নয়। আন্দোলনের জন্য তারা আগুন লাগানোর কৌশল বেছে নিয়েছে কিনা সেটাই তদন্ত করে দেখতে হবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির সঙ্গে আমরাও একমত, মার্কেটগুলোতে অগ্নিকাণ্ড রহস্যজনক। তবে ইতিহাস বলে দেয় আগুন সন্ত্রাসের কর্মকাণ্ডগুলো বিএনপি করেছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করে তিনি বলেন, রোজা মুখে এত মিথ্যা কথা কীভাবে বলেন মির্জা ফখরুল? তিনি একজন প্যাথলজিক্যাল মিথ্যাবাদী। আওয়ামী লীগ দেশের জনসাধারণের মাঝে ইফতার বিতরণ করে, আর বিএনপি সামর্থ্যবানদের নিয়ে পার্টি করে। তাই তাদের সঙ্গে আমাদের পার্থক্য।

বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ (বাকশাল) নিয়ে বিএনপির অভিযোগ কীসের, এমন প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, তাদের নেতা জিয়াউর রহমান বঙ্গবন্ধুর কাছে আবেদন করে বাকশালে যোগ দিয়েছিল কেন?

তিনি আরও বলেন, বিএনপি চায় ক্ষমতা আর শেখ হাসিনা চায় মানুষের ভাগ্য উন্নয়ন। তারা জানে নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনার সঙ্গে জয় পাওয়া সম্ভব নয়। তাই লন্ডন থেকে পলাতক দণ্ডিত আসামিরা অপকৌশলের আশ্রয় নিচ্ছে।

আরও পড়ুন- 

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় বিএনপির তিন নেতা 

/এমআরএস/এফএস/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী