কৃষক লীগের গুরুত্ব অনুধাবনের অনুরোধ মতিয়া চৌধুরীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০২৩, ১৮:৫৮আপডেট : ১৯ এপ্রিল ২০২৩, ১৯:০৭

সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী বলেছেন, এ দেশের সংখ্যাগরিষ্ঠ কৃষককে স্বীকৃতি দিয়ে বাংলাদেশ কৃষক-শ্রমিক আওয়ামী লীগ (বাকশাল) প্রতিষ্ঠা করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই কৃষক লীগের যে কতটা গুরুত্ব, তা কৃষক ও সাধারণ মানুষকে অনুধাবন করার জন্য অনুরোধ জানাচ্ছি।

বুধবার (১৯ এপ্রিল) কৃষক লীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কার্যালয়ে ঈদ উপহার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেন, ‘আজকে আমার বারবার মনে হয়, একসময় জমি বেশি ছিল মানুষ কম ছিল। কিন্তু এদেশ খাদ্য ঘাটতির মধ্য দিয়ে যাচ্ছিল। শুধু তাই নয়, বারবার বন্যা, যুদ্ধের ক্ষত নিয়ে বঙ্গবন্ধু সামনের দিকে এগোনোর চেষ্টা করেছিলেন।’

তিনি বলেন, ‘শেখ হাসিনার দিক নির্দেশনা নিয়ে কৃষক সমাজকে সংঘটিত ও সংঘবদ্ধ করে আমাদের খাদ্যে যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি, সেটাকে আরও বলিয়ান, আরও  সমৃদ্ধশালী করাটাই হোক আজকে কৃষক লীগের শপথ। আমাদের দেশে কৃষকের যে শক্তি, যে উর্বর মাটি, আমাদের যে সহনশীল নেতৃত্ব, সেই নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে হবে।’

অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘কৃষক ও কৃষিজীবীদের জন্য বাংলাদেশ আজ  খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। খাদ্যের জন্য আমাদের বিশ্বের দ্বারে দ্বারে ঘুরতে হয় না।’ সার, বীজ, বিদ্যুতের জন্য বিএনপি-জামায়াত জোটের বিরুদ্ধে কৃষকদের সঙ্গে নিয়ে কৃষক লীগের আন্দোলন লড়াই সংগ্রামে শহীদ নেতাদের প্রতি তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

কৃষক লীগের সভাপতি সমীর চন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন— আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হক সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, কুষক লীগের সাধারণ সম্পাদক উন্মে কুলসুম স্মৃতি প্রমুখ।

/এমআরএস/এপিএইচ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী