১৭০০ পরিবারকে গরুর মাংস, চাল ও তেল দিলেন কাউন্সিলর মন্নাফী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০২৩, ১৭:২৩আপডেট : ২০ এপ্রিল ২০২৩, ১৭:২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আহমেদ ইমতিয়াজ মন্নাফীর উদ্যোগে গরিব ও দুস্থ প্রায় ১৭০০ মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে গরুর মাংস, পোলাওর চাল ও সয়াবিন তেল।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) রাজধানীর ওয়ারী থানাধীন কাপ্তান বাজারে নিজ কার্যালয়ের সামনে এই উপহার বিতরণ করেন তিনি।

অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণন আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী বলেন, আপনারা দেখেছেন অন্যসব জায়গায়  ইফতার সামগ্রী,  ত্রাণ সামগ্রীসহ যাবতীয় জিনিসপত্র বিতরণ করা হয়। এক্ষেত্রে আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে গরু জবাই দিয়েছেন কাউন্সিলর আহমেদ ইমতিয়াজ মন্নাফী এবং জবাই করা গরুর মাংসই আপনাদের মাঝে বিতরণ করছেন। যা ব্যয়বহুল বিষয়। তবুও তিনি সেটা করছেন আপনাদের ভালোবেসে। এছাড়া মাংসের সঙ্গে চাল, তেলও দিচ্ছেন।

সবার কাছে প্রধানমন্ত্রীর জন্য দোয়া চেয়ে কাউন্সিলর আহমেদ ইমতিয়াজ মন্নাফী বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীবান্ধব। তারই নেতৃত্বে দেশ আজ অনেক দূর এগিয়েছে। স্বপ্নের পদ্মাসেতু, কর্ণফুলী টানেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, মেট্রোরেল এসবই তার হাত দিয়ে করিয়েছেন মহান আল্লাহ। মহান আল্লাহ তাকে পছন্দ করেন বলেই তার মাধ্যমে এসব হচ্ছে। এসব করা সবার ভাগ্যে জোটে না। যে কারণে ব্যয়বহুল হলেও ৩৪০০ পরিবারের মধ্যে আমি ১৭০০ পরিবারকে এ আয়োজনের আওতায় নিয়ে এসেছি। ধর্ম যার যার উৎসব সবার-বিষয়টি মাথায় রেখে আমি হিন্দু সম্প্রদায়ের জন্যও ব্যবস্থা রেখেছি।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুন্নবী চৌধুরী সাগর, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল মতিন ভূইয়া ওয়ারী থানা আওয়ামী লীগ সভাপতি আশিকুর রহমান চৌধুরী লাভলু প্রমুখ।

 

/এমআরএস/এফএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী