খালেদা জিয়া তো চলচ্চিত্রে অভিনয় করতে চেয়েছিলেন: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ এপ্রিল ২০২৩, ১৮:১৪আপডেট : ২৬ এপ্রিল ২০২৩, ১৮:২২

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চলচ্চিত্রে অভিনয় করতে চেয়েছিলেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বুধবার (২৬ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সম্মিলিত চলচ্চিত্র পরিষদ নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এমন মন্তব্য করেন।

এ সময় পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াত, সদস্য এসডি রুবেল, চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, সেক্রেটারি চিত্রনায়িক নিপুণ, চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির উপদেষ্টা সুদীপ্ত দাস ও খোরশেদ আলম খসরু উপস্থিত ছিলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘আপনারা কি জানেন, খালেদা জিয়া চলচ্চিত্রে অভিনয় করতে চেয়েছিলেন? তখনকার সাপ্তাহিক পত্রিকা ‘নিপুন’-এ তার বাবা একটি সাক্ষাৎকার দিয়ে এমন তথ্য দিয়েছিলেন। ২০-২৫ বছর আগের দেওয়া ওই সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমার মেয়ে খুব সাজগোজ করতো। তার চিত্রনায়িকা হওয়ারও ইচ্ছা ছিল।’

এসময় মন্ত্রী বলেন, ‘চলচ্চিত্র শিল্পের জন্য একটি জাদুঘর হতে পারে। এফডিসিতে নতুন ভবন হওয়ার পর সেটা করা হবে।’

পাকিস্তানে হলের সংখ্যা কমতে কমতে ৩০-৩৫টিতে নেমে এসেছিল উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘তখন তারা ভারতীয় হিন্দি ছবি আমদানি শুরু করে দেয়। এরপর হলের সংখ্যা বেড়ে ১ হাজার ২০০ হয়েছে। তাদের চলচ্চিত্রের মানও অনেক উন্নত হয়েছে। আমাদের দেশেও ভালো ভালো ছবি হচ্ছে। সামাজিক ছবি প্রচুর হচ্ছে। ছবি থেকে অশ্লীলতা বিদায় নিয়েছে। সামাজিক ও অ্যাকশনধর্মী ছবি হচ্ছে। আমাদের চলচ্চিত্র ঘুরে দাঁড়িয়েছে। করোনা মহামারি না হলে এরমধ্যে আরও অনেক সিনেমা হল চালু হয়ে যেতো। দেশে সিনেপ্লেক্সের সংখ্যাও বাড়ছে।’

/এসআই/ইউএস/
সম্পর্কিত
হাছান মাহমুদ-নওফেলসহ ১৭ জনের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ট্রাইব্যুনালের
চট্টগ্রামে ছয় হত্যা হাছান মাহমুদসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
কাজ না করেই ৩ বছর বেতন নিলেন সাবেক মন্ত্রীর পারিবারিক গাড়িচালক
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের