আ.লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ এপ্রিল ২০২৩, ১৮:০৫আপডেট : ২৯ এপ্রিল ২০২৩, ২০:৩০

সজীব ওয়াজেদ জয়ের প্রাথমিক সদস্যপদ নবায়নের মধ্য দিয়ে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার (২৯ এপ্রিল) বিকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বৃহত্তর রংপুর বিভাগের নেতাদের এক বিশেষ বৈঠকে এ ঘোষণা দেন তিনি।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। ২০১৯ সালে তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এক নম্বর সদস্য হিসেবে পুনর্নির্বাচিত হন।

আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন করে ওবায়দুল কাদের

এদিন সজীব ওয়াজেদ জয়ের পর আওয়ামী লীগের সদস্য পদ নবায়নের ঘোষণা আসে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। তারপর যথাক্রমে আওয়ামী লীগের সদস্য নবায়ন করেন দলের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান, যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, কোষাধ্যক্ষ এ এইচ এম আশিকুর রহমান, দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজার, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী, রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

এছাড়াও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, উপ দফতর সম্পাদক সায়েম খান, হোসনে আরা লুৎপা ডালিয়া দলের সদস্য পদ নবায়ন করেন।

আওয়ামী লীগের পক্ষ দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে গঠনগত অনুযায়ী জেলা, উপজেলার নেতাদের দলের সদস্য সংগ্রহ ও নবায়নের বই সংগ্রহ করার কথা বলা হয়।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, নেত্রী বিদেশ যাওয়ার সময়ও দলের সদস্য সংগ্রহের ওপর জোর দিয়েছেন। বৃহত্তর রংপুর আজ সেটাই শুরু করেছে। আজ থেকে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

আরও পড়ুন- 

রমজানে নতুন সদস্য সংগ্রহ করবে আ.লীগ

/এমআরএস/এফএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান