আ.লীগকে মির্জা ফখরুলের প্রশ্ন

বলতে পারবেন আপনাদের মধ্যে কারা মুক্তিযোদ্ধা ছিলেন?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মে ২০২৩, ১৪:২৮আপডেট : ০৪ মে ২০২৩, ১৬:২১

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগ একটি পুরনো দল কিন্তু এই দলের যিনি প্রতিষ্ঠাতা, তাকেও তারা বাদ দিয়ে দিয়েছেন। কারণ তার চিন্তা-চেতনার সঙ্গে পরবর্তী আওয়ামী লীগের কোনও মিল ছিল না। আজ যারা আওয়ামী লীগের সঙ্গে জড়িত আছেন, তাদের অধিকাংশই ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সঙ্গে যুক্ত ছিলেন না। এখন যারা স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে আমাদের দিকে আঙুল তুলতে চান, তাদের প্রশ্ন করতে চাই, আপনারা কি বলতে পারবেন আপনাদের মধ্যে কারা মুক্তিযোদ্ধা ছিলেন?’

বৃহস্পতিবার (৪ মে) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাবেক মন্ত্রী সুনীল গুপ্তের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু।

মির্জা ফখরুল বলেন, আমাদের সঙ্গে যারা লড়াই-সংগ্রাম করছেন, কাজ করছেন, তাদের অধিকাংশই সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন।

প্রশ্ন রেখে মহাসচিব বলেন, দুঃখজনকভাবে, লজ্জাজনকভাবে আওয়ামী লীগ আজকে স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এই সরকার আজ স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, এই সরকার গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, সাধারণ মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। যে সরকার মানুষের চোখের ভাষা বুঝতে পারে না; যে সরকার দেয়ালের লিখন বুঝতে পারে না; যে সরকার মানুষের প্রয়োজন বুঝতে পারে না; তাকে আমরা গণশত্রু ছাড়া কী ভাবতে পারি?’

বিএনপি মহাসচিব বলেন, স্বাধীনতা যুদ্ধে আমাদের যে আশা-আকাঙ্ক্ষা ছিল, একটি গণতান্ত্রিক ব্যবস্থা থাকবে, সেটাকে ধ্বংস করে দিয়ে আওয়ামী লীগ সম্পূর্ণভাবে একদলীয় শাসনব্যবস্থার দিকে এগিয়ে চলেছে। সেই পুরনো কায়দায় ১৯৭৫ সালে যে বাকশাল প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিল।

আজ যে যুব সমাজ তারা মুক্তিযুদ্ধ দেখেনি। কিন্তু তারা এমন কিছু দেখছে, আমাদের মুক্তিযুদ্ধের যে স্বপ্ন, সবকিছু হরণ করে নেওয়া হচ্ছে। মানুষকে স্তব্ধ করে দেওয়া হচ্ছে, যারা গণতন্ত্রের জন্য লড়াই করছে সংগ্রাম করছে তাদের চরম বিপর্যয়ের মধ্যে অতিক্রম করতে হচ্ছে, বলেন ফখরুল।

আয়োজক সংগঠনের সদস্য সচিব হাবিবুর রহমান বিজুর সঞ্চালনায় আরও বক্তব্য দেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, গণফোরামের একাংশের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, বিএনপি নেতা জয়ন্ত কুমার কুণ্ড প্রমুখ।

/এসটিএস/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী