আন্দোলনের শক্তি বিএনপির নেই: এনামুল হক শামীম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মে ২০২৩, ১৮:২০আপডেট : ০৮ মে ২০২৩, ১৮:২০

আন্দোলনের শক্তি বিএনপির নেই বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।

সোমবার (৮ মে) জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে বঙ্গবন্ধু দুঃস্থ কল্যাণ সংস্থা আয়োজিত ‘আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ১৪তম মৃত্যুবার্ষিকী’ উপলক্ষে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

এনামুল হক শামীম বলেন, আন্দোলন করতে শক্তি লাগে এবং মানুষের ভালবাসা লাগে। আর বিএনপির আন্দোলনের শক্তি নেই। আর বিরোধী দলে থাকলে ওরা আগুন সন্ত্রাস করে, পেট্রোল বোমা মারে, মানুষ মারে। নির্বাচন প্রতিহতের নামে এমন কোনও সন্ত্রাস নাই যে বিএনপি করে নাই। বন্যা বা বর্ষার সময় মানুষের কাছে তারা যায় না।  তাদের কাজ শুধু প্রতিহত করা। কিন্তু আমি বলবো, প্রতিহত করার শক্তি তাদের নেই।

তিনি বলেন, আজকে ১৪ বছর ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার প্রধান। তার সন্তান সজীব ওয়াজেদ জয় আজকে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ করার চেষ্টা করছেন। তিনি যেমন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্তান তেমনই ড. ওয়াজেদ মিয়ারও সন্তান। অর্থাৎ মেধাবী বাবা-মা'র সন্তান হিসেবে আজকে বাংলাদেশকে সমৃদ্ধ করার জন্য কাজ করছেন। বঙ্গবন্ধুর আরেক কন্যা শেখ রেহানাও ছায়ার মতো থেকে প্রধানমন্ত্রীকে সহযোগিতা করে যাচ্ছেন।

বঙ্গবন্ধু দুঃস্থ কল্যাণ সংস্থার সভাপতি মাহাবুব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ নেতা বেগম মতিয়া চৌধুরী। এছাড়া আলোচক হিসেবে উপস্থিত ছিলেন—বাংলাদেশ কৃষক লীগের সহ-সভাপতি শেখ মো জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ নেতা এম এ করিম, মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের সভাপতি মাহমুদুন নবী বাকী, ড. এম এ ওয়াজেদ মিয়া কল্যাণ পরিষদ রংপুর চেয়ারম্যান মাকসুদুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষু প্রমুখ।

/এএজে/এমএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের