বিএনপির তিন দাবি নিয়ে বিদেশিরা একটি কথাও বলেনি: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মে ২০২৩, ১২:৪৮আপডেট : ১০ মে ২০২৩, ১২:৪৮

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রাজনৈতিক দল হিসেবে নির্বাচনে অংশগ্রহণ বিএনপির গণতান্ত্রিক অধিকার, সুযোগ নয়। আওয়ামী লীগ কেন তাদের অনুগ্রহ করবে, ডেকে আনবে? আওয়ামী লীগ তাদের কোনও ফাঁদে ফেলছে না। সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত ও তত্ত্বাবধায়ক সরকার—এই তিন দাবি বিএনপির। বিএনপির এসব দাবি নিয়ে বিদেশিরা একটি কথাও বলেনি। কোনও চাপ বা প্রস্তাব দেয়নি।

বুধবার (১০ মে) সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বৈদ্যুতিক গাড়িতে রূপান্তর সংক্রান্ত বৈঠক ও সক্ষমতা বৃদ্ধির এক কর্মশালা শেষে এসব কথা বলেন তিনি।

প্রশ্ন রেখে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিকে সংলাপ এবং নির্বাচনকালীন সরকারে ডাকা হয়নি। এখানে প্রলোভনের ফাঁদের প্রশ্ন আসে কেন?

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, জাহাঙ্গীর আলম আওয়ামী লীগ থেকে মেয়র হয়েছিলেন, তার মা আওয়ামী লীগের সঙ্গে সরাসরি যুক্ত কিনা জানা নেই। আর নির্বাচনের অংশগ্রহণের বিষয়টি নির্বাচন কমিশনের।

দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রচারণার কারণে গাজীপুর সিটি করপোরেশনের বরখাস্তকৃত মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি। আওয়ামী সাধারণ সম্পাদক বলেন, জাহাঙ্গীরের বিষয়ে দলীয় কোনও সিদ্ধান্ত হয়নি। দলীয় কোনও আলোচনা ও সিদ্ধান্তের আগে আমি কিছু বলতে চাই না।

বিএনপির তিন দাবি নিয়ে বিদেশিরা একটি কথাও বলেনি: ওবায়দুল কাদের

তিনি বলেন, সে আওয়ামী লীগ করতো। সে আওয়ামী লীগের নমিনেশনে মেয়র হয়েছেন কিন্তু তার মা প্রকাশ্যে কখনও আওয়ামী করতো বলে আমাদের জানা নেই। কাজেই তার মায়ের সাথে তাকে প্রচারণায় মেলানো একটি ভিন্ন বিষয়।

উল্লেখ্য, আসন্ন গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনে আওয়ামী মনোনীত প্রার্থী আজমত উল্লাহর বিরুদ্ধে প্রার্থী হিসেবে মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীর নিজের ও তার মায়ের নামে মনোনয়নপত্র সংগ্রহ করেন। রিটার্নিং অফিসার তাকে প্রার্থী হিসেবে অযোগ্য হিসেবে ঘোষণা করে ও তার মায়ের আবেদনকে বৈধতা দেয়। এখন তিনি তার মায়ের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।

এর আগে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, আগামী ২০৩০ সালের মধ্যে সড়ক পরিবহন খাতে যানবাহনকে ন্যূনতম ৩০ শতাংশ ইলেকট্রিক মোটরযানে রূপান্তর করা হবে। আগামী নভেম্বরের বিআরটিসির বহরে যুক্ত হচ্ছে ১০০টি ডাবল ডেকার এসি বাস। এর মধ্যে ৮০টি চলবে ঢাকায়, ২০টি চট্টগ্রাম মহানগরীতে। পর্যায়ক্রমে অন্যান্য বিভাগ ও জেলা শহরেরও তা সম্প্রসারণ করা হবে।

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরীর সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য দেন বিদ্যুৎ বিভাগের সচিব হাবিবুর রহমান, বিশ্বব্যাংকের কো-অপারেশন ম্যানেজার দানদান চেন, ইউনিসক্যাপের পরিবহন বিভাগের অর্থনৈতিক সম্পর্ক বিষয়ক বিভাগীয় প্রকৌশলী মাদান বি রেগমি প্রমুখ।

/এমআরএস/এনএআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের