মোখা মোকাবিলায় মানুষের পাশে থাকবে যুবলীগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মে ২০২৩, ০১:৩৭আপডেট : ১৪ মে ২০২৩, ০১:৩৭

ঘূর্ণিঝড় মোকা মোকাবিলার সচেতনতা বৃদ্ধিসহ ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকতে যুবলীগের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন সংগঠনটির চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।

শনিবার (১৩ মে) যুবলীগের দফতর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোখা ইতোমধ্যেই ভয়ংকর রূপ ধারণ করেছে যা সুপার সাইক্লোনে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। ঘূর্ণিঝড় ‘মোখা’র ফলে অতিবৃষ্টি, বজ্রসহ বৃষ্টিপাত ও জলোচ্ছ্বাস হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এতে বলা হয়, ঘূর্ণিঝড়প্রবণ এলাকায় মানুষকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিতে তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা ও প্রচার-প্রচারণা চালানো, মাইকিং করা, গবাদি পশুকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া, প্রয়োজনীয় খাদ্য সামগ্রী, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, খাবার স্যালাইন বিতরণসহ ঘূর্ণিঝড় পরবর্তী উদ্ধার কাজে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার জন্য রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে যুবলীগের নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।

/এমআরএস/এমএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী