বিএনপিকে কীভাবে শৃঙ্খলায় আনতে হয় আ.লীগ জানে: নানক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০২৩, ১৮:০৬আপডেট : ১৮ মে ২০২৩, ১৮:০৬

বিএনপিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ষড়যন্ত্র পরিহার করে নির্বাচনের পথে আসুন। না হলে আপনাদের কীভাবে শৃঙ্খলায় আনতে হবে, তা আওয়ামী লীগের নেতাকর্মীরা জানেন।

বৃহস্পতিবার (১৮ মে) রাজধানীর আগারগাঁও বঙ্গবন্ধু শেখ মুজিব অ্যাকাডেমি প্রাঙ্গণে শিক্ষার্থী-অভিভাবকদের সঙ্গে এক মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে বিশ্ব দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এটি বিএনপির ভালো লাগে না। তাদের আন্তর্জাতিক মোড়ল রয়েছে, যারা স্বাধীনতার বিপক্ষে ছিল। সপ্তম নৌবহর পাঠিয়ে স্বাধীনতাকে পণ্ড করতে দিতে চেয়েছিল, তাদেরও ভালো লাগে না।’

কোনও দেশর রক্তচক্ষু বা নিষেধাজ্ঞা দিয়ে লাভ হবে না উল্লেখ করে তিনি বলেন, ‘বাঙালি অদম্য, বাঙালি এগিয়ে যেতে জানে। বাঙালিরা শক্তিশালি পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছে। এই বাঙালি শেখ হাসিনার নেতৃত্ব গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে জয় করেছে। বাঙালি জাতিকে কোনও ভয় দেখিয়ে লাভ হবে না।’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সব রক্তচক্ষুকে উপেক্ষা করে স্বাধীন ভূখণ্ড উপহার দিয়েছেন উল্লেখ করে নানক বলেন, ‘এই ভূখণ্ডের স্বাধীনতা কোনও দলের দস্তাবেজ ধরে আসেনি। এই ভূখণ্ডের স্বাধীনতা প্রেমপত্রের মধ্যদিয়ে আসেনি। এর জন্য বঙ্গবন্ধুকে করতে হয়েছে দীর্ঘ ২৩ বছরের লড়াই-সংগ্রাম। বারবার মৃত্যু মুখোমুখি হতে হয়েছে। ফাঁসির কাষ্ঠে যেতে হয়েছে। আমরা সশস্ত্র মুক্তিযুদ্ধ করেছি। সেই মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, মুক্তি হয়েছিল। আজ আমরা স্বাধীন দেশের নাগরিক।’

আয়োজক অ্যাকাডেমির গভর্নিং বোর্ডের সভাপতি প্রফেসর আবদুস সালাম হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও ছিলেন শিক্ষার্থী-অভিভাবকসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

/এমআরএস/আরকে/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের