বিএনপি নেতাদের উদ্দেশে আইনমন্ত্রী

‘মুখে লাগাম টানেন, নয়তো আপনাদের জিহ্বা ছিঁড়ে ফেলবে মানুষ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০২৩, ২২:২৩আপডেট : ২১ মে ২০২৩, ২২:৩৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়কের এক বক্তব্যের কড়া সমালোচনা ও পাল্টা হুঁশিয়ারি দিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আসেন মাঠে, দেখি কে কাকে কোথায় পাঠায়। তিনি বলেন, ‘আপনাদের জিহ্বায় (মুখে) লাগাম টানেন। নয়তো আপনাদের জিহ্বা ছিঁড়ে ফেলবে মানুষ।’

রবিবার (২১ মে) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অডিটোরিয়ামে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

‘শেখ হাসিনাকে কবরে পাঠিয়ে দেওয়া হবে’ রাজশাহী জেলা বিএনপির আহ্বায়কের এমন বক্তব্যের উদ্ধৃতি দিয়ে আনিসুল হক বলেন, ‘তার ধৃষ্টতা কতটুকু। আমরা চ্যালেঞ্জ করি, আসেন মাঠে। কে, কাকে, কোথায় পাঠায়— আমরা একটু দেখে নেবো।’

বিএনপি নেতাদের উদ্দেশ করে মন্ত্রী আরও বলেন, ‘আপনাদের জিহ্বায় লাগাম টানেন। কথাবার্তা লাগামের মধ্যে থেকে বলেন। নয়তো আপনাদের জিহ্বা ছিঁড়ে ফেলবে মানুষ।’

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘এখন অনেকেই সুশীল। অনেকের আসল রূপ বেরিয়ে পড়েছে। সুশীলরা অনেক ফোরাম টোরাম করেছিলেন। তারা তো কিছুই করতে পারেননি। আপনাদের আসল পরিচয় কিন্তু বেরিয়ে গেছে।’

বিএনপির আন্দোলন প্রসঙ্গে আনিসুল হক বলেন, ‘বিএনপির আন্দোলন কতটুকু হচ্ছে, কী আন্দোলন করছে, মানুষ এখন তাদের আন্দোলনের কথা শুনলে হাসে। তারা তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতে চায়। প্রথম কথা হচ্ছে, তত্ত্বাবধায়ক সরকারের যে আসল দর্শন ছিল, সেটা কিন্তু তারা নষ্ট করেছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এসেছিল তার কারণ বিএনপি নির্বাচন ব্যবস্থারই সর্বনাশ করে দিয়েছিল এই জন্য।’

তিনি বলেন, ‘বর্তমানে দেশে সুষ্ঠু নির্বাচন হচ্ছে, গণতন্ত্র আছে, এ জন্যই বিএনপির কোনও ক্ষমতা নাই। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা বিশ্বাস করে হত্যার রাজনীতিতে।’

সংগঠনের আহ্বায়ক সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ. ম. রেজাউল করিম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, ঢাকা দক্ষিণ সিটির মেয়র ফজলে নূর তাপস, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকির, সম্পাদক আব্দুন নূর দুলাল প্রমুখ।

/বিআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে