চীনা কমিউনিস্ট পার্টির নেতার সঙ্গে আ.লীগ নেতাদের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক
২৪ মে ২০২৩, ২৩:৪০আপডেট : ২৪ মে ২০২৩, ২৩:৫০

চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের প্রধান লিউ জিয়ানচাওয়ের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল।

বুধবার (২৪ মে) তাদের মধ্যে এই বৈঠক হয়। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এ খবর জানিয়েছে।

রবিবার (২১ মে) দিবাগত রাতে বেইজিংয়ের উদ্দেশে ঢাকা ছাড়েন আ.লীগের ১৭ সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলটি। এর নেতৃত্ব রয়েছেন পররাষ্ট্রবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ও দলের প্রেসিডিয়াম সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান।

সিনহুয়ার খবরে বলা হয়েছে, চীনা ও বাংলাদেশি পক্ষ দুই দলের মধ্যে প্রাতিষ্ঠানিক যোগাযোগ আরও শক্তিশালী করতে মতবিনিময় করেছেন। এছাড়া জাতি গঠন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার সুরক্ষা এবং উন্নয়নশীল দেশগুলো পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়েও তাদের আলোচনা হয়েছে।

আ.লীগের প্রতিনিধি দলের অপর সদস্যরা হলেন— দলের কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, ধর্মবিষয়ক সিরাজুল ইসলাম, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শামসুন নাহার চাপা, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, উপ-দফতর সম্পাদক সায়েম খান, সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, কেন্দ্রের কার্যনির্বাহী সদস্য সুফরা বেগম রুমি, গ্লোরিয়া সরকার ঝর্ণা, পারভীন জামান কল্পনা, আনোয়ার হোসেন, শাহাবুদ্দিন ফরাজী, আজিজুস সামাদ আজাদ ডন, আন্তর্জাতিক উপ-কমিটির সদস্য তরুণ কান্তি দাস এবং এ কে ফাইয়াজুল হক রাজু।

/এএ/
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী