আওয়ামী লীগের শক্তি জনগণ, বিদেশিরা নয়: এনামুল হক শামীম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০২৩, ২৩:১২আপডেট : ২৭ মে ২০২৩, ১৫:৩২

পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম এমপি বলেছেন, আওয়ামী লীগ জনগণের দল। জনগণের অধিকার আদায়ে এই দল প্রতিষ্ঠিত হয়। পৃথিবীর ইতিহাসে আওয়ামী লীগই একটি দল, যে দল মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে দেশকে স্বাধীন করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবসময়ই জনগণের ওপর আস্থা রাখতেন। তিনি কখনও বিদেশি প্রভুদের ওপর আস্থা রাখতেন না। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাও জনগণের ওপর আস্থা রাখেন, বিদেশি প্রভুদের ওপর নয়। আওয়ামী লীগের শক্তি এ দেশের জনগণ, বিদেশিরা নয়। আওয়ামী লীগের কর্মী হওয়া গৌরবের, বঙ্গবন্ধু ও শেখ হাসিনা কর্মী হওয়া অহংকারের।

শুক্রবার (২৬ মে) শরীয়তপুরের নড়িয়া উপজেলার ফতেজঙ্গপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পানি সম্পদ উপমন্ত্রী বলেন, দেশের মানুষের ভোটে বিএনপির আস্থা নেই। বিএনপি জনবিচ্ছিন্ন, তাদের আস্থা শুধু বিদেশিদের ওপর। বিএনপি নানানভাবে অপপ্রচার চালাচ্ছে। সরকারের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে। জনগণের পাশে না দাঁড়িয়ে বিএনপি বিদেশিদের কাছে নালিশ ও দেশবিরোধী ষড়যন্ত্র করতে ব্যস্ত। তারা তো আন্দোলন সংগ্রাম করে ক্ষমতায় আসে নাই। তারা বন্দুকের নল ঠেকিয়ে, ভোট ডাকাতি করে ক্ষমতায় এসেছিল। এ কারণেই জনগণ জনবিচ্ছিন্ন বিএনপিকে আর ক্ষমতায় আনবে না।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আমলে পদ্মা সেতু হয়েছে। আর এ সেতু হওয়ায় শরীয়তপুরের গুরুত্ব অনেক বেড়ে গেছে। ৪ বছর আগেও নড়িয়ায় নদীভাঙন ছিল। হাজার হাজার মানুষ ভিটেমাটি হারিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদৌলতে এখন আর নড়িয়ায় নদী ভাঙন নেই। ভাঙন কবলিত নড়িয়া এখন পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। জয়বাংলা এভিনিউ হয়েছে। এছাড়াও পদ্মার দুর্গম চর চরআত্রা, নওপাড়া ও কাঁচিকাটায় বিদ্যুৎ সেবা পৌছে দেওয়া হয়েছে। সেখানেও ভাঙনরোধে প্রকল্প চলমান রয়েছে।

তিনি বলেন ভেদরগঞ্জ, গোসাইরহাটের প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। পদ্মা সেতুর জিরো পয়েন্ট থেকে জাজিরার বিলাশপুর পর্যন্ত ১ হাজার ১৭৩ কোটি টাকার প্রকল্পও প্রক্রিয়াধীন রয়েছে। নড়িয়া থেকে শুরু করে জেলা সদর হয়ে মাদারীপুর জেলার কালকিনি পর্যন্ত কীর্তিনাশা নদীর দুই রক্ষা প্রকল্প এগিয়ে চলছে। আমরা শরীয়তপুরকে বাংলাদেশের মধ্যে একটি অন্যতম উন্নত সমৃদ্ধ জেলায় রূপান্তরিত করতে কাজ করে যাচ্ছি।

ফতেজঙ্গপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার ফজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাস্টার নজরুল ইসলাম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি, জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য জহির সিকদার, নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, নড়িয়া উপজেলার সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, সহ-সভাপতি খন্দকার আলী হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সিকদার, সাংগঠনিক সম্পাদক মিহির চক্রবর্তী, সম্পাদক কাজী মোত্তালিব, প্রচার সম্পাদক শহিদ মোল্লা, দফতর সম্পাদক মাস্টার শাহআলম, উপ-প্রচার সম্পাদক এমরান রশিদ লিমন বেপারী, কোষাধ্যক্ষ আলমগীর হোসেন, ফতেজঙ্গপুর ইউপি চেয়ারম্যান শওকত হোসেন জুয়েল শিউলী বক্তব্য রাখেন। এ সময় ফতেজঙ্গপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে উপমন্ত্রী এনামুল হক শামীম নড়িয়ায় প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক ডাকবাংলো ‘কৃতিনাশা’র কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।

/এসআই/আরআইজে/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী