প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন আজমত উল্লা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০২৩, ১৯:৩৮আপডেট : ২৮ মে ২০২৩, ২০:০৮

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে পরাজিত মেয়র প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খান রবিবার (২৮ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে ভোটে লড়াই করে হেরে যাওয়ার বিষয়ে দলের ভেতরে-বাইরে নানা আলোচনার মধ্যে তিনি দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি বঙ্গবন্ধুকে নিয়ে নিজের লেখা দুটো বই প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের বিষয়টি নিজের ফেসবুক পেজে তুলে ধরেন আজমত  উল্লা। তিনি প্রধানমন্ত্রীকে বইয়ের ছবিও পোস্ট করেন।

পোস্টের ক্যাপশনে আজমত  উল্লা লিখেছেন, ‘আজ (রবিবার) গণভবনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মানসকন্যা, মানবতার মা, দেশরত্ন, জননেত্রী শেখ হাসিনা আপার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ।’

তবে রবিবার কখন তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন তা বিস্তারিত জানা যায়নি। পরে আরেকটি ফেসবুক পোস্টে আজমত  উল্লা খান আবারও লিখেছেন, ‘‘প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে নিজের লেখা দুটি বই ‘রাজনীতির মহাকবি স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ এবং ‘বঙ্গবন্ধুর নেতৃত্বগুণ: আদর্শ ব্যক্তি ও জাতি গঠনে অনুসরণীয় দৃষ্টান্ত’ শীর্ষক দুটি বই তুলে দেই।’’

এ বিষয়ে কথা বলতে আজমত  উল্লা খানের সঙ্গে যোগাযোগ করা হলে অন্য একজন ফোন রিসিভ করেন এবং জানান— স্যার অন্য একটি ফোনে ব্যস্ত আছেন।

গত বৃহস্পতিবার (২৫ মে) গাজীপুর সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মেয়র পদে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুন। যিনি সাবেক মেয়র ও আওয়ামী লীগ থেকে বহিষ্কার হওয়া জাহাঙ্গীর আলমের মা। জায়েদা খাতুন মোট ২ লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট আজমত  উল্লা খান। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ২ লাখ ২২ হাজার ৭৩৭ ভোট।

এদিকে রবিবার মাকে নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন জাহাঙ্গীর আলম।

/ইএইচএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে