রাসিক নির্বাচনে লিটনের পক্ষে যুবলীগের টিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মে ২০২৩, ২১:৪০আপডেট : ২৯ মে ২০২৩, ২২:৩০

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটনের পক্ষে নির্বাচনি প্রচার-প্রচারণার লক্ষ্যে টিম গঠন করেছে যুবলীগ।

সোমবার (২৯ মে) সংগঠনটির উপ-দফতর সম্পাদক মো. দেলোয়ার হোসেন শাহজাদার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন হবে আগামী ২১ জুন।

সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের নির্দেশে গত ১৯ মে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের স্বাক্ষরে নির্বাচন পরিচালনা ও সমন্বয়ক টিম গঠন করা হয়। নির্বাচন পরিচালনা টিমের টিম লিডার ও আহ্বায়ক যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক।

টিমের যুগ্ম-আহ্বায়ক রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত ও যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা, যুগ্ম-আহ্বায়ক যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ড. সাজ্জাদ হায়দার লিটন, যুগ্ম-আহ্বায়ক যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো. আনোয়ার হোসেন ও রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ডা. হেলাল উদ্দিনকে সদস্য সচিব করা হয়েছে।

এ ছাড়া যুবলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মো. জহুরুল ইসলাম মিল্টন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন পাভেল, উপ-দফতর সম্পাদক মো. দেলোয়ার হোসেন শাহজাদা, উপ-আন্তর্জাতিক সম্মেলন মো. সফেদ আশফাক আকন্দ তুহিন, উপ-স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক ডা. মাহফুজার রহমান উজ্জ্বল, রাজশাহী মহানগর যুবলীগের সভাপতি মো. রমজান আলী, রাজশাহী জেলা যুবলীগের সভাপতি মো. আবু সালেহ, রাজশাহী মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন (বাচ্চু) ও রাজশাহী জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আজম সেন্টুকে সমন্বয়ক করে সমন্বয়ক টিম গঠন করা হয়েছে।

/এমআরএস/এমএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী