এবার টিকটকে আ.লীগের অ্যাকাউন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০২৩, ১৭:৪৬আপডেট : ০২ জুন ২০২৩, ১৭:৪৯

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, টুইটারের পর টিকটকেও অ্যাকাউন্ট খুলেছে আওয়ামী লীগ। শুক্রবার (২ জুন) দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানিয়ে অ্যাকাউন্টটি অনুসরণের আহ্বান জানানো হয়েছে।

আওয়ামী লীগের টিকটক অ্যাকাউন্টের লিংক (https://www.tiktok.com/@albdofficial) যুক্ত করে ফেসবুক পোস্টে বলা হয়, ‘বাংলাদেশ আওয়ামী লীগের টিকটক অ্যাকাউন্ট ফলো করুন। একই সঙ্গে বন্ধুদের ইনভাইটেশন দিন।’ পোস্টে কিউআর কোডও শেয়ার করা হয়েছে।

বিকাল সাড়ে ৫টা পর্যন্ত আওয়ামী লীগের ফেসবুক পোস্টটি সাড়ে ৫ হাজারের বেশি ব্যবহারকারী প্রতিক্রিয়া দেখিয়েছেন। পোস্টটিতে ৭ শতাধিক কমেন্ট ও শেয়ার হয়েছে প্রায় ১ হাজারেরও বেশি। আর এই সময়ের মধ্যে অফিশিয়াল টিকটক অ্যাকাউন্টটি ১ হাজারের বেশি ব্যবহারকারী অনুসরণ (ফলো) করছেন এবং লাইক পড়েছে সাড়ে ৮শ’র বেশি।

আওয়ামী লীগের টিকটক অ্যাকাউন্টটিতে গত দুই দিনে পাঁচটি ভিডিও আপলোড করা হয়েছে। এর মধ্যে চারটি দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবং একটি যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদের।

/এমআরএস/ইউএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম