৭ বিভাগে শান্তি সমাবেশ করবে যুবলীগ, প্রস্তুতি সভার কর্মসূচি ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুন ২০২৩, ১৪:০৮আপডেট : ০৮ জুন ২০২৩, ১৪:০৮

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সাত বিভাগে শান্তি সমাবেশ করবে যুবলীগ। বিভাগীয় এই সমাবেশ সফল করতে প্রস্তুতি সভার কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ৮ জুন থেকে ২০ জুলাই পর্যন্ত চলবে এই প্রস্তুতি সভা।

বৃহস্পতিবার (৮ জুন) যুবলীগের উপ-দফতর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদা সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ৮ জুন থেকে ১২ জুন চট্টগ্রাম বিভাগের প্রতিটি জেলার উপজেলা-থানায় চট্টগ্রাম বিভাগীয় শান্তি সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা করা হবে। ১৫-১৮ জুন রাজশাহী ও রংপুর বিভাগের জেলার অন্তর্গত উপজেলা-থানার (রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট ও নাটোর জেলা ছাড়া) শান্তি সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা হবে। রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়ে অনুষ্ঠিতব্য এ প্রস্তুতি সভা হবে বগুড়ায়।

আগামী ২০-২৩ জুন বরিশাল বিভাগের প্রতিটি জেলার উপজেলা-থানায় বরিশাল বিভাগীয় শান্তি সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা করবে যুবলীগ। ৫-৮ জুলাই সিলেট বিভাগের প্রতিটি জেলার উপজেলা-থানায় সিলেট বিভাগীয় শান্তি সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা হবে।

আগামী ১২-১৬ জুলাই খুলনা বিভাগের প্রতিটি জেলার উপজেলা-থানায় খুলনা বিভাগীয় শান্তি সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা করা হবে। ১৮-২০ জুলাই ঢাকা বিভাগের প্রতিটি জেলার উপজেলা-থানায় ঢাকা বিভাগীয় শান্তি সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা করবে যুবলীগ।

/এমআরএস/আরকে/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী