দেশকে রক্তের দরিয়া বানাতে চাওয়া জামায়াত মাঠে নেমেছে: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুন ২০২৩, ২০:৫৩আপডেট : ১০ জুন ২০২৩, ২২:৩৭

‘জামায়াত নিবন্ধিত রাজনৈতিক দল নয়’ উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘তারা (জামায়াত) নির্বাচনে নিবন্ধিত দল নয়, কিন্তু তাদের নামানোর অর্থ হলো বিএনপির আগুন সন্ত্রাসের জন্য প্রস্তুত হচ্ছে। যারা বাংলাদেশকে রক্তের দরিয়া বানাতে চায়, সেই অপশক্তি জামায়াত মাঠে নেমেছে। জামায়াত মাঠে নামেনি, তাদের মাঠে নামিয়েছে তাদের বিশ্বস্ত ঠিকানা, তাদের আসল মুরব্বি বিএনপি।’

শনিবার (১০ জুন) রাজধানীর খিলক্ষেতে নিকুঞ্জ খেলার মাঠে ‘বিএনপি জামায়াতের দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে’ ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের এক সমাবেশে এসব কথা বলেন তিনি।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘তারা (জামায়াত) নির্বাচনে নিবন্ধিত দল নয়, কিন্তু তাদের নামানোর অর্থ হলো বিএনপির আগুন সন্ত্রাসের জন্য প্রস্তুত হচ্ছে। বিএনপি আবারও ভাঙচুর করবে, আগুন নিয়ে বাস পোড়াবে, মানুষ পুড়িয়ে মারবে। আজকে ওই রাজনীতি যারা করে তাদের পৃষ্ঠপোষকতা করে… সাম্প্রদায়িকতার পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি। ১৭ কোটি মানুষের একমাত্র শত্রু হচ্ছে বিএনপি।‘

তিনি বলেন, ‘যারা এই দেশের ১৫ আগস্টের হত্যাকাণ্ড ঘটিয়েছে, জেলখানায় চার নেতাকে হত্যা করেছে, একুশে আগস্টে গ্রেনেড হামলা যারা করেছে তারা কারা? এরা বিএনপি। যারা আমার দেশের অগণিত মায়ের কোল খালি করেছে। যারা আমার দেশের লাশের পর লাশ, লাশের পাহাড় সৃষ্টি করেছে।’

‘ক্ষমতার জন্য বিএনপি পারে না এমন কোনও অপকর্ম নেই’ মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘তারা ক্ষমতায় এলে এই দেশ গণতন্ত্র গিলে খাবে, মুক্তিযুদ্ধ, স্বাধীনতার আদর্শ গিলে খাবে, ভোটের বক্স গিলে খাবে। আবারও হাওয়া ভবন খুলে লুটপাট করবে। ক্ষমতায় এলে বিএনপি বিদ্যুতের জায়গায় খাম্বা আসবে।’

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি প্রমুখ।

/এমআরএস/ইউএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম