শেখ হাসিনাকে হত্যার লক্ষেই বিদেশিদের তাঁবেদারি করছে বিএনপি: বাহাউদ্দিন নাছিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুন ২০২৩, ২০:৪৭আপডেট : ১৭ জুন ২০২৩, ২০:৪৯

‘মির্জা ফখরুলরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার লক্ষ্য নিয়েই বিদেশিদের তাঁবেদারি করছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। তিনি বলেন, ‘তারা চায় যে কোনও মূল্যে শেখ হাসিনাকে হত্যা করতে। পচাত্তরের ১৫  আগস্টের পর দেশে যেভাবে তারা সেনা শাসন কায়েম করেছিল, শেখ হাসিনাকে হত্যার মধ্য দিয়ে আবারও একই পরিস্থিতি তৈরি করতে চায়। তারা আবার দেশের গণতন্ত্রকে হত্যা করে ক্ষমতায় গিয়ে দেশের সংবিধানকে কলঙ্কিত করতে চায়।‘ 

শনিবার (১৭ জুন) বিকালে শ্যামপুর বালুর মাঠে ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত ঢাকা-৪ সংসদীয় আসনের (শ্যামপুর-কদমতলী থানা) সাতটি ওয়ার্ডের অন্তর্গত ইউনিটগুলোর যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।

বাহাউদ্দিন নাছিম বলেন, ‘গতকাল (শুক্রবার) সিরাজগঞ্জে মির্জা ফখরুলের উপস্থিতিতে তরুণদের সমাবেশ হয়েছে। সেখানে বিএনপির এক যুগ্ম সম্পাদক মির্জা ফখরুলের সামনেই বলেছে— তাদের আন্দোলন, সংগ্রামের লক্ষ্য হলো শেখ হাসিনাকে হত্যা করা। মির্জা ফখরুল সাহেব এবার কী বলবেন? এটাও কি মুখ ফসকে বের হয়ে গেছে? তাদের একমাত্র লক্ষ্যই হল জাতির পিতার কন্যাকে হত্যা করা; এটাই হলো তাদের আন্দোলন। তাদের সব ষড়যন্ত্র জাতির পিতার কন্যাকে নিয়ে।’ 

কিছুদিন আগে রাজশাহী জেলা বিএনপির নেতা চাঁদের বিতর্কিত বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘চাঁদ বলেছিল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যা করতে পারলেই নাকি তাদের আন্দোলন সফল হবে এবং তাকে হত্যা করাই তাদের একমাত্র লক্ষ্য। বিএনপি নেতারা বলেছে, এটি নাকি মুখ ফসকে বের হয়ে গেছে। এটা তাদের শাক দিয়ে মাছ ঢাকার অপচেষ্টা ছাড়া আর কিছুই নয়; এটাই তাদের একমাত্র রাজনীতি। তাদের টার্গেট হলো আমাদের প্রাণপ্রিয় নেত্রীকে হত্যা করা। আমাদের নেত্রী স্বৈরাচার ও সাম্প্রদায়িক শক্তির হাত থেকে বাংলাদেশকে উদ্ধার করেছেন। তিনি মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছেন।’

বাহাউদ্দিন নাছিম বলেন, ‘বিএনপি-জামায়াত তরুণদের মিছিল সমাবেশ করছে। তারা তরুণদের সমাবেশের নামে কাদের নিয়ে সমাবেশ করছে, তা আমরা দেখছি। চট্টগ্রামে তারা তরুণদের মিছিলের নামে জাতির পিতার মুর‌্যালকে ভেঙে ধ্বংস করেছে। এটা কোনও অসতর্ক কাজ নয়। এটি সুনির্দিষ্টভাবে জাতির পিতার হত্যাকারী হিসেবে তারা যে রাজনীতি প্রতিষ্ঠা করেছিল, এখন আবার সেখানেই ফিরে যাচ্ছে। তারা খুনের রাজনীতি থেকে বের হতে পারেনি।’  

তিনি আরও বলেন, ‘বিএনপি যুক্তরাষ্ট্রের ভিসানীতি নিয়ে এমন একটা ভাব দেখায়, যেন তাদের কথায় ভিসানীতি হয়েছে। মনে হচ্ছে আমেরিকার ভিসানীতির প্রবক্তা বিএনপি। বাংলাদেশ বিশ্বের বুকে এক উন্নয়নশীল দেশ। বিশ্বের বুকে বাংলাদেশ এখন মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বাংলাদেশ কারও হুমকিতে ভয় পায় না।’

ঢাকা মহানগর যুবলীগ উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কামরুল ইসলাম, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য সানজিদা খানম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজা প্রমুখ।

/এমআরএস/ইউএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে