সব পেশার মানুষের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে: কামরুল ইসলাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুন ২০২৩, ২০:৫৯আপডেট : ১৭ জুন ২০২৩, ২০:৫৯

দেশে গভীর ষড়যন্ত্র চলছে উল্লেখ করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, এই ষড়যন্ত্র মোকাবিলায় একাত্তরে যেমন সব পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়েছিলাম, এখন সময় এসেছে শেখ হাসিনার নেতৃত্বে সেভাবে সব পেশার মানুষের ঐক্যবদ্ধ হওয়ার।

শনিবার (১৭ জুন) বিকালে রাজধানীর শ্যামপুরের বালুর মাঠে ঢাকা মহানগর দক্ষিণের ৭টি ওয়ার্ডের যুবলীগের ইউনিটগুলোর ত্রি-বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।

বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, কারও অনুগ্রহে এই স্বাধীনতা আসেনি মন্তব্য করে কামরুল ইসলাম বলেন, ‘ষড়যন্ত্র চলছে দেশের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে। শেখ হাসিনা বেঁচে থাকলে স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ধ্বংস করা যাবে না। তাই তারা (বিএনপি) শেখ হাদিনাকে হত্যা করতে চায়।’

দেশে নির্বাচন হোক তা বিএনপি চায় না মন্তব্য করে তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে বিএনপি আবার দেশে অনির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করতে চায়। তত্ত্বাবধায়ক সরকার আর বাংলাদেশের মাটিতে হবে না। আগামী নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করলে তাদেরই কবর রচনা হবে। কোনও অবস্থাতেই নির্বাচন বন্ধ হবে না।’

সবাইকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে কামরুল ইসলাম বলেন, ‘সংবিধান অনুযায়ী, সঠিক সময়ে নির্বাচন হবে। শেখ হাসিনার নির্বাচনকালীন সরকারের নেতৃত্বে নির্বাচন হবে, যেখানে নির্বাচন কমিশনের ওপর সরকার কোনওে হস্তক্ষেপ করবে না। জাতীয় নির্বাচনে জনগণ শেখ হাসিনার পক্ষেই রায় দেবে।’

ঢাকা মহানগর যুবলীগ উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও  বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য সানজিদা খানম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজা প্রমুখ।

 

/এমআরএস/এপিএইচ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের