‘আ.লীগ এতটা দুর্বল নয় যে বিএনপির হুমকিতে অসংবিধানিকভাবে নির্বাচনে বাধ্য হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুন ২০২৩, ২২:৪৪আপডেট : ১৭ জুন ২০২৩, ২২:৪৪

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘আওয়ামী লীগ এতটা দুর্বল দল নয় যে, বিএনপির হুমকি-ধামকিতে অসংবিধানিক পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠানে বাধ্য হবে। একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব। বিভিন্ন সিটি করপোরেশনের নির্বাচনে এরই মধ্যে তার প্রমাণ তিনি দিয়েছেন।’

শনিবার (১৭ জুন) কুমিল্লার লাকসাম উপজেলা পরিষদে মো. তাজুল ইসলাম সভাকক্ষে লাকসাম আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এতে তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগ, যুব লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ ও ছাত্র লীগের সাংগঠনিক অবস্থা বিস্তারিত পর্যালোচনা করা হয়।

মতবিনিময় সভায় সহযোগী সংগঠনের নেতারা জানান, আওয়ামী লীগ ও এর অংগ সংগঠনের তৃণমূল পর্যায়ে শক্তিশালী অবস্থানে রয়েছে। 

স্থানীয় সরকার মন্ত্রী এ সময় ‘জোর করে গণতন্ত্র চাপিয়ে দেওয়া’র পরিণাম তুলে ধরে বলেন, ‘আমরা ইরাক, সিরিয়া ও লিবিয়াতে গণতন্ত্রের নামে এসব জাতির ভবিষ্যৎ ধ্বংস করে দেওয়ার ঘটনা দেখতে পেয়েছি। বাংলাদেশে এধরনের কোনও গণতন্ত্র আমরা চাই না।’

আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাদের জনগণের কাছে গিয়ে বিএনপি-জামায়াতের সৃষ্ট বিভ্রান্তি দূর করার আহ্বান জানান মন্ত্রী। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মানুষের জন্য কাজ করে উল্লেখ করে মো. তাজুল ইসলাম বলেন, ‘আন্তর্জাতিক নানা সংকটের মধ্যেও বাংলাদেশের অর্থনীতি এখনও নানা বাধা অতিক্রম করে সামনে এগিয়ে চলেছে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী মিশ্র জ্বালানি নির্ভর অর্থনীতির সুফল দেশের মানুষ পাচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘আজ গ্যাস, ডিজেল, কয়লা ও পারমাণবিক শক্তি চালিত বিদ্যুৎকেন্দ্র থাকার ফলেই যেকোনও একটির জ্বালানি সরবরাহে ব্যাঘাত হলে অন্য উৎস থেকে বিদ্যুৎ পাওয়া যাচ্ছে।’

এ সময় স্থানীয় সরকার মন্ত্রী বিএনপি-জামায়াতের সমালোচনা করে বলেন, ‘তারা ১৫ বছরে বিদ্যুৎ খাতের শতভাগ বিদ্যুতায়নের সফলতার গুণগান করতে পারে না। কিন্তু ১৫ দিনের সাময়িক সমস্যার ঢাকঢোল ঠিকই বাজাতে পারে।’

সভায় লাকসাম উপজেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাদের মাদকমুক্ত লাকসাম গড়ার শপথ নেওয়ার আহ্বান জানান মন্ত্রী।

মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন লাকসাম উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইউনুস ভূইঁয়া এবং সঞ্চালনা করেন লাকসাম পৌরসভার মেয়র অধ্যাপক মো. আবুল খায়ের। এতে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মহব্বত আলী।

/এসআই/ইউএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম