ভিডিওচিত্রে আওয়ামী লীগের গৌরবের অর্জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুন ২০২৩, ২৩:৪০আপডেট : ২৩ জুন ২০২৩, ০০:৩৮

দলের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভিডিও কনটেন্ট প্রকাশ করেছে আওয়ামী লীগ। ‘বাংলাদেশ আওয়ামী লীগ: বাঙালি ও বাংলাদেশ যার আপনজন’ শিরোনামের ৪ মিনিট ২১ সেকেন্ডের এ ভিডিওতে প্রতিষ্ঠার প্রেক্ষাপটসহ বর্তমান পর্যন্ত দলটির গৌরবময় অর্জনের কথা তুলে ধরা হয়েছে।

এতে ভাষা আন্দোলন, ৬৬ এর ছয় দফা, ৬৯ এর গণঅভ্যুত্থান, ৭০ এর নির্বাচন ও দেশের স্বাধীনতা সংগ্রামে আওয়ামী লীগের ভূমিকা উঠে এসেছে। স্বাধীনতা পরবর্তী দেশ গঠনে আওয়ামী লীগের ভূমিকা, বঙ্গবন্ধুকে হত্যা পরবর্তী দল ভাঙার ষড়যন্ত্র, ৮১ সালে দেশে ফিরে বঙ্গবন্ধু কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলের হাল ধরা, তার নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম, ১৯৯৬ সালে ক্ষমতায় এসে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, ২০০৯ সালে ক্ষমতায় আসার পর টানা তিন মেয়াদে দেশের সার্বিক উন্নয়নের চিত্র উঠে এসেছে।

প্রধানমন্ত্রীর ছেলে ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় তার ফেসবুক পেজে ভিডিওটি আপলোড করেছেন।

এর ক্যাপশনে জয় লিখেছেন, ‘৫২ বছরের বাংলাদেশে, অনেক ঝড়-ঝাপটা ও দুঃসময় কাটিয়ে সাড়ে ২৫ বছর দেশ শাসন করার সুযোগ পেয়েছে আওয়ামী লীগ। এই আওয়ামী আমলের মধ্যে, ২২ বছরের নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। তার অদম্য নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের হাত ধরেই দেশ থেকে দূর হয়েছে ক্ষুধা ও দারিদ্র। লোডশেডিংয়ের অন্ধকার শেষে এখন আমরা শতভাগ বিদ্যুতায়নের দেশ। প্রত্যন্ত গ্রামের পৌঁছে গেছে বিদ্যুতের আলো। টেকনাফ থেকে তেতুলিয়ার মূল সড়কগুলো সব চার লেনে উন্নীত করার মাধ্যমে বৃদ্ধি পাচ্ছে অভ্যন্তরীণ ব্যবসা ও যোগাযোগ। সকল ষড়যন্ত্র রুখে দিয়ে, শত্রুদের চোখ রাঙানি উপেক্ষা করে পদ্মা সেতু নির্মাণ করেছে সরকার।’

‘শত সংগ্রামে, অজস্র গৌরবে, স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ৭৪ বছরে আওয়ামী লীগ’ প্রতিপাদ্যকে ধারণ করে দলটি এবার প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে।

ভিডিও:

/ইএইচএস/আরআইজে/
সম্পর্কিত
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান
ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের সাক্ষাতের সম্ভাবনা আছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আ.লীগ থেকে ৪ নেতার পদত্যাগ, বললেন ‘বিপদে পড়লে দেখার কেউ নেই’
সর্বশেষ খবর
শিক্ষার্থীদের যাতায়াতে ইউআইইউতে চালু হলো ১৮ এসি বাস
শিক্ষার্থীদের যাতায়াতে ইউআইইউতে চালু হলো ১৮ এসি বাস
ভোলার গ্যাস কতদূর
ভোলার গ্যাস কতদূর
ছায়ানটে মিতা হককে স্মরণ
ছায়ানটে মিতা হককে স্মরণ
ছয় দফা না মানলে এক দফায় রূপান্তরিত হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
ছয় দফা না মানলে এক দফায় রূপান্তরিত হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক