উচ্চাভিলাষী বাজেট বাস্তবায়ন করে আওয়ামী লীগই: হাছান মাহমুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুন ২০২৩, ১৮:৪০আপডেট : ২৬ জুন ২০২৩, ১৯:০৪

আওয়ামী লীগ সরকার জনকল্যাণেই উচ্চাভিলাষী বাজেট দেয় ও তা বাস্তবায়ন করে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। সোমবার (২৬ জুন) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) প্রকাশিত ড. কামরুল হাসান সম্পাদিত ‘সংবাদপত্রে নব্বইয়ের গণঅভ্যুত্থান’ গ্রন্থের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় মন্ত্রী বলেন, প্রতিবারই বাজেট পেশ ও পাস হওয়ার পর সিপিডি, বিএনপি, টিআইবি এবং আরও কিছু সংগঠন যে নানা ধরনের বক্তব্য দেয়, তার মধ্যে একটি বক্তব্য সবসময় থাকে যে এই বাজেট উচ্চাভিলাষী, বাস্তবায়নযোগ্য না এবং এটি আমজনতার কোনও কাজে আসবে না। অথচ গত ১৪ বছরে বাজেট বাস্তবায়নের গড় হার হচ্ছে ৯৭ শতাংশ। করোনা না থাকলে এই হার ৯৮ শতাংশের কাছাকাছি হতো। অর্থাৎ আমাদের বাজেট ঠিকভাবে বাস্তবায়িত হয়েছে।

তিনি বলেন, আবার এই বাজেট যে দরিদ্র মানুষের কাজে লেগেছে তার প্রমাণ হচ্ছে দেশে দারিদ্র্যের হার ৪১ শতাংশ থেকে নেমে ১৮ শতাংশে দাঁড়িয়েছে। এটি যে আমজনতার কাজেও লেগেছে সেটির প্রমাণ হচ্ছে আমাদের মাথাপিছু আয় ৬শ’ ডলার থেকে ২৮শ’ ডলারে উন্নীত হয়েছে এবং মানুষের জীবনমান উন্নত হয়েছে।

মন্ত্রী মনে করিয়ে দেন, বিএনপি যখন শেষবার ক্ষমতায় ছিল ২০০৫-০৬ সালে, তখন বাজেট ছিল ৬১ হাজার কোটি টাকার। আর এবার বাজেট পাস হয়েছে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। এটি তখনকার তুলনায় সাড়ে ১১ গুণ বেশি এবং দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট। বিশ্বমন্দা পরিস্থিতির মধ্যে ইউক্রেন যুদ্ধ প্রেক্ষাপটে বাজেট প্রণয়ন করার বড় চ্যালেঞ্জ মোকাবিলা করেও আমাদের বাজেটের আয়তন গত বছরের চেয়ে বৃদ্ধি পেয়েছে।

এবারও যে বাজেট পেশ করা হয়েছে সেটি বাস্তবায়িত হবে প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, আমরা নির্বাচনের আগে ছয় মাস পাবো। জনগণ আমাদের আবারও নির্বাচিত করলে পুরো বছর আমরা পাবো। সেই ক্ষেত্রে অবশ্যই অন্যান্যবারের মতো বাজেট বাস্তবায়িত হবে। দেশ আরও এগিয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

পিআইবি মহাপরিচালক জাফর ওয়াজেদ এ সময় উপস্থিত ছিলেন।

/এসআই/এফএস/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের