‘শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসলে জনগণের সব দাবি পূরণ হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০২৩, ২০:০৮আপডেট : ০১ জুলাই ২০২৩, ২০:০৮

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসলে জনগণের সব দাবি-দাওয়া পূরণ হবে। যতক্ষণ শেখ হাসিনা ক্ষমতায়, ততক্ষণ দেশের উন্নয়ন অগ্রগতি সাধিত হয়।’

শনিবার (১ জুলাই) মৌলভীবাজারের জুড়ীতে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ জুড়ী উপজেলা শাখার ত্রি- বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ এখন ভিক্ষা করে না বরং বিশ্বের অন্যান্য দেশকে সাহায্য করে। তাই, দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলা করে শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের ক্ষমতায় আনতে হবে।’

তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকলে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ গঠনের প্রয়োজন হতো না। বঙ্গবন্ধু মারা যাওয়ার পর দেশের ইতিহাস, মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের বিষয়ে কথা বলা নিষিদ্ধ ছিল। দেশের উন্নয়ন বন্ধ হয়েছিল,  সন্ত্রাসের উত্থান হয়েছিল। তাই দেশের শান্তি-শৃঙ্খলা, উন্নয়ন অগ্রগতির জন্য শেখ হাসিনার কোনও বিকল্প নেই।’

বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি হরিপদ করের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধক ছিলেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খিষ্ট্রান ঐক্য পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মনবীর রায় মঞ্জু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ এবং মহিলা ভাইস-চেয়ারম্যান রঞ্জিত শর্মা প্রমুখ।

/এসএনএস/এপিএইচ/
সম্পর্কিত
থানার হাজত থেকে আসামিদের ভিডিও বার্তা, এসআই-কনস্টেবল প্রত্যাহার
সাবেক এমপির ছেলেকে নিয়ে কারাগারে থাকা আ.লীগ কর্মীদের ভিডিও বার্তা
ডিসেম্বরে আওয়ামী লীগ ফেরার হাওয়া দুইটা জায়গায় দেখা যায়: সারজিস আলম
সর্বশেষ খবর
বোর্ডের অনুমোদন ছাড়া শিক্ষক বরখাস্তের সিদ্ধান্ত কার্যকর হবে না: হাইকোর্ট
বোর্ডের অনুমোদন ছাড়া শিক্ষক বরখাস্তের সিদ্ধান্ত কার্যকর হবে না: হাইকোর্ট
সুন্দর ও পরিচ্ছন্ন ঘরের জন্য রোজকার ১৪ অভ্যাস
সুন্দর ও পরিচ্ছন্ন ঘরের জন্য রোজকার ১৪ অভ্যাস
‘গল্প’ আসে ‘গল্প’ যায়, ‘জজ মিঞা’র ধারাবাহিকতায়! 
‘গল্প’ আসে ‘গল্প’ যায়, ‘জজ মিঞা’র ধারাবাহিকতায়! 
রাজবাড়ীতে নারীকে লাথি, গ্রেফতার তিন
রাজবাড়ীতে নারীকে লাথি, গ্রেফতার তিন
সর্বাধিক পঠিত
সালমান শাহর নায়িকারা কে কোথায়
সালমান শাহর নায়িকারা কে কোথায়
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ