১.৩ বিলিয়ন ডলারের বিষয়ে যা জানালো আইএমএফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মে ২০২৫, ২১:১৪আপডেট : ১৪ মে ২০২৫, ২২:১৮

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সংস্কার কর্মসূচির তৃতীয় ও চতুর্থ পর্যালোচনার ওপর স্টাফ-লেভেল পর্যায়ের চুক্তি সম্পন্ন হয়েছে। এর ফলে বাংলাদেশ নতুন করে প্রায় ১.৩ বিলিয়ন ডলার ঋণ পেতে যাচ্ছে। তবে এ অর্থ ছাড়ের আগে কিছু পূর্ব শর্ত পূরণের ওপর গুরুত্ব দিয়েছে সংস্থাটি।

ওয়াশিংটন ডিসিতে আইএমএফের মিশনপ্রধান পিটার পাপাগেওর্গিও বুধবার (১৪ মে) এক বিবৃতিতে বলেছেন, অর্থনৈতিক চাপ ও বৈদেশিক অর্থায়নের ঘাটতির প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার ৭৬২ মিলিয়ন ডলারের অতিরিক্ত সহায়তা চেয়েছে—যা আইএমএফ পরিচালিত এক্সটেন্ডেড ক্রেডিট ফ্যাসিলিটি (ইসিএফ) ও এক্সটেন্ডেড ফান্ড ফ্যাসিলিটি (ইএফএফ)-এর আওতায় অন্তর্ভুক্ত হবে।

বিবৃতিতে বলা হয়, এই অর্থ ছাড় হলে বাংলাদেশ এ পর্যন্ত ইসিএফ ও ইএফএফ-এর আওতায় মোট ৪.১ বিলিয়ন ডলার এবং রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি ফ্যাসিলিটির (আরএসএফ) আওতায় অতিরিক্ত ১.৩ বিলিয়ন ডলার সহায়তা পাবে।

চলতি অর্থবছরের প্রথমার্ধে জিডিপি প্রবৃদ্ধি কমে ৩.৩ শতাংশে নামলেও বছরের দ্বিতীয়ার্ধে তা কিছুটা ঘুরে দাঁড়িয়ে ৩.৮ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। এক দশমিকের কাছাকাছি চলে যাওয়া মূল্যস্ফীতিও কিছুটা হ্রাস পেয়ে অর্থবছর শেষে ৮.৫ শতাংশে নামবে বলে আইএমএফ পূর্বাভাস দিয়েছে।

আইএমএফ বলছে, এই অর্থনৈতিক পরিস্থিতি সামাল দিতে রাজস্ব আদায়ে সংস্কার, ট্যাক্স অব্যাহতির পর্যালোচনা, অপ্রয়োজনীয় ব্যয় কমানো, মুদ্রানীতি কড়াকড়ি করা এবং বিনিময় হারকে বাজারভিত্তিক করা জরুরি।

বিশেষ করে ব্যাংক খাতে দুর্বল প্রতিষ্ঠান চিহ্নিত করে কাঠামোগত সংস্কার ও নতুন আইন প্রয়োগের ওপর জোর দিয়েছে সংস্থাটি। এছাড়া বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা ও সুশাসন বাড়ানোর পাশাপাশি জলবায়ু অভিযোজন সংক্রান্ত বিনিয়োগ ও সংস্কারে গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

আইএমএফের এই চুক্তি এখন সংস্থার নির্বাহী বোর্ডে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পূর্বশর্ত হিসেবে রাজস্ব আহরণ ও বিনিময় হার সংস্কার পুরোপুরি বাস্তবায়নের অগ্রগতি মূল্যায়ন করা হবে।

/জিএম/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
আইএমএফের কাছে নতুন করে সহায়তা চেয়েছে বাংলাদেশ
রাষ্ট্রীয় ঋণ গ্যারান্টির বিপরীতে ০.২৫ শতাংশ ফি নেবে সরকার
স্মার্ট কার্ডধারী কৃষকদের জন্য বড় সুখবর দিলো বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের