মেহেরপুর সীমান্তে কোটি টাকার স্বর্ণসহ দুই জন আটক

মেহেরপুর প্রতিনিধি
১৪ মে ২০২৫, ২১:২২আপডেট : ১৪ মে ২০২৫, ২১:২২

মেহেরপুরের বুড়িপোঁতা সীমান্তে বিশেষ অভিযানে চারটি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার স্বর্ণের বারের বাজার মূল্য ৯৪ লাখ ৮৭ হাজার ৮৪০ টাকা। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে ৬ বিজিবি চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন।

মঙ্গলবার (১৪ মে) দুপুরে সীমান্ত পিলার ১১৭ থেকে আনুমানিক এক কিলোমিটার ভেতরে সেনপাড়া তিন রাস্তার মোড়ে এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন—মেহেরপুর সদর উপজেলার বুড়িপোঁতা গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে কালাম (৪৪) ও একই এলাকার মৃত ঝন্টু মন্ডলের ছেলে আরজ আলী (৭১)।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসানের নির্দেশনায় বুড়িপোঁতা বিওপির কমান্ডার নায়েক মাসুদ হাওলাদারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবি জানায়, দুপুর আনুমানিক সাড়ে ১২টায় দুই জন সন্দেহভাজন ব্যক্তি বাইসাইকেলযোগে সীমান্তের দিকে অগ্রসর হলে তাদের থামার সংকেত দেওয়া হয়। বিজিবির উপস্থিতি বুঝতে পেরে তারা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে তাদের আটক করা হয়।

আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে কালামের কোমরে স্কচটেপে মোড়ানো অবস্থায় চারটি স্বর্ণের বার (ওজন আনুমানিক ৭০৪ গ্রাম) পাওয়া যায়। এ ছাড়াও তাদের কাছ থেকে দুটি বাটন মোবাইল ফোন ও একটি বাইসাইকেল জব্দ করা হয়েছে। জব্দ করা স্বর্ণের বাজারমূল্য আনুমানিক ৯৪ লাখ ৮৭ হাজার ৮৪০ টাকা।

ঘটনার পর বিজিবি সদস্য নায়েক মাসুদ হাওলাদার বাদী হয়ে মেহেরপুর সদর থানায় মামলা দায়ের করেন। আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর এবং স্বর্ণ ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজিবি জানায়, দেশের সীমান্ত এলাকায় চোরাচালান রোধে তারা সবসময় সজাগ রয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী