আ.লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে: শাহাব উদ্দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০২৩, ২০:০৪আপডেট : ০২ জুলাই ২০২৩, ২০:০৪

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে ইউরোপ-আমেরিকার মতো উন্নত দেশে পরিণত করতে নিরলসভাবে কাজ করেছেন। তার নেতৃত্বে বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। কিন্তু অনেকে বাংলাদেশের উন্নয়ন সহ্য করতে না পেরে ষড়যন্ত্র শুরু করেছে। তারা মনে করছে, এই সরকার ক্ষমতায় থাকলে তারা দেশকে ইরাক, আফগানিস্তান, লিবিয়া, সিরিয়ার মতো দেশে পরিণত করতে পারবে না। তাই, বাংলাদেশের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে।’

রবিবার (২ জুলাই) মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষা উপকরণ, অসহায় ও দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণের মাঝে হাঁস-মুরগি ও গরুর ঘরের উপকরণ, বাইসাইকেল ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার মা। তিনি সাধারণ গৃহস্থের মতো হাঁস-মুরগি ও কবুতর পালন করেন। সাধারণ গৃহস্থকে কীভাবে সাহায্য করা যায়, তা তিনি ভালো করেই জানেন। তার পরিকল্পনা মতো জনগণের জীবনমান উন্নয়নের জন্য সেলাই মেশিনসহ বিভিন্ন উপকরণ প্রদান করা হচ্ছে। এগুলো ব্যবহার করে তারা নিজেদের সন্তানদের শিক্ষিত করতে এবং পরিবারের আয় বাড়াতে পারবে।’

বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার সুনজিত কুমার চন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ এবং বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী  প্রমুখ।

/এসএনএস/এপিএইচ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের