ইইউ প্রতিনিধি দলের সঙ্গে আ.লীগ নেতাদের বৈঠক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুলাই ২০২৩, ২২:০০আপডেট : ১০ জুলাই ২০২৩, ২২:০০

বাংলাদেশে সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দলের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির চার নেতা। সোমবার (১০ জুলাই) বিকালে ঢাকায় সংস্থাটির রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির গুলশানের বাসায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। তবে এ বিষয়ে ইইউ ও আওয়ামী লীগের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি।

খোঁজ নিয়ে জানা গেছে, বৈঠকে অংশ নেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ জমির এবং কমিটির সদস্য সচিব ও দলটির আন্তর্জাতিক সম্পাদক ড. শাম্মী আহমেদ, কমিটির সদস্য তারিখ হাসান সৌমি ও ব্যারিস্টার ইমরানুল হাই। অপরদিকে ইইউ রাষ্ট্রদূতসহ সংস্থাটির প্রতিনিধি দলের সদস্যরা বৈঠকে অংশ নেন।  প্রায় ঘণ্টাখানেক ধরে চলা বৈঠকে নানা বিষয়ে উঠে আসে।

বৈঠকের বিষয়টি নিশ্চিত করে আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটা সিরিয়াস কোনও বৈঠক ছিল না, একেবারেই সৌজন্যমূলক বৈঠক। নির্বাচন কমিশনের আমন্ত্রণে ঢাকায় আসা ইইউ প্রতিনিধি দলের সঙ্গে আওয়ামী লীগের মূল বৈঠক হবে আগামী ১৫ জুলাই। ওই বৈঠকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নেতৃত্বে দেবেন।’

বৈঠকে আলোচনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘স্বাভাবিক নানা বিষয়ে আলোচনা হয়েছে। সৌজন্য বৈঠকে যেমনটা হয়ে থাকে। উল্লেখ করার মতো তেমন কোনও বিষয়ে কোনও আলোচনা হয়নি। ইইউ প্রতিনিধি দলের সঙ্গে ১৫ জালাইর বৈঠকের পরে আমাদের দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।’

জাতীয় নির্বাচন কিংবা সংলাপ নিয়ে কোনও প্রস্তাব বা আলোচনা হয়েছে কিনা, প্রশ্নে শাম্মী আহমেদ বলেন, ‘এই দুটি বিষয়ে তেমন কোনও কথা হয়নি। আমাদের বৈঠকের এজেন্ডায় এগুলো ছিল না। তারা কোনও প্রস্তাব দেয়নি, আমরাও কোনও প্রস্তা দেইনি।’

প্রসঙ্গত, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ মূল্যায়ন করতে ইউরোপীয় ইউনিয়নের ৬ সদস্যের নির্বাচনি অনুসন্ধানী মিশন রবিবার (৯ জুলাই) ভোরে ঢাকায় এসে পৌঁছায়। দুই সপ্তাহের সফরে আগামী ২৩ জুলাই পর্যন্ত ইইউ প্রতিনিধি দলটি সরকার, রাজনৈতিক দল, নির্বাচন কমিশন, নিরাপত্তা কর্মকর্তা, সুশীল সমাজ এবং গণমাধ্যমের সঙ্গে কথা বলবে।

এর অংশ হিসেবে সোমবার (১০ জুলাই) সচিবালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করে ইইউ প্রতিনিধি দল। বৈঠক শেষে ওবায়দুল কাদের বলেন, ‘‘ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে আলোচনার বিষয়ে ‘লুকানোর কিছু নেই’। বৈঠকে প্রধানত নির্বাচন নিয়েই আলোচনা হয়েছে।’’ তবে বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার বা সংসদ বিলুপ্তির বিষয়ে কোনও আলোচনা হয়নি বলে জানান তিনি।

ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকের বিষয়ে বাংলাদেশে ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বলেন, ‘বাংলাদেশে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় ইইউ। এ দেশের নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের আগ্রহ আছে। সে জন্য ৬ সদস্যের প্রতিনিধি দল এসেছে। নির্বাচন নিয়ে দলটি বিভিন্ন রাজনৈতিক দল ও নিরাপত্তা সংস্থার সঙ্গে আলোচনা করবে।’

/এমআরএস/এপিএইচ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী