‘নারীবিদ্বেষী বক্তব্য’, ঢাবিতে মির্জা ফখরুলের কুশপুত্তলিকা দাহ

ঢাবি প্রতিনিধি
১১ জুলাই ২০২৩, ১৭:৩৭আপডেট : ১১ জুলাই ২০২৩, ১৭:৪০

ঢাকা উত্তর সিটি করপোরেশেনের হিট অফিসার বুশরা আফরিনকে নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘নারীবিদ্বেষী, শালীনতা বহির্ভূত’ মন্তব্য করেছেন বলে অভিযোগ এনে মির্জা ফখরুলের কুশপুত্তলিকা পুড়িয়েছেন ছাত্রলীগের নারী নেতাকর্মীরা। এ সময় মির্জা ফখরুলকে সংবাদ সম্মেলন ডেকে জাতির কাছে ক্ষমা চাওয়ার দাবি জানান তারা।

মঙ্গলবার (১১ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ‘বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নারী শিক্ষার্থীদের’ ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। তবে তারা ছাত্রলীগে নিজেদের সাংগঠনিক পরিচয়ে বক্তব্য দেন। এতে ঢাবির নারী হল, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ও হোম ইকনোমিক্সের ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাবির বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ছাত্রলীগের সভাপতি কোহিনূর আক্তার রাখী বলেন, ‘মির্জা ফখরুলের বক্তব্য শুধু কুরুচিপূর্ণই নয়, তার চিন্তাভাবনাও নিচু মনের। তাদের রাজনৈতিক দলের যে দৈন্য– তারা নারীদের কতটা ছোট করে দেখে তারই প্রতিফলন ঘটেছে এই বক্তব্যে। তিনি যেন নারী সমাজের কাছে নিঃশর্ত ক্ষমা চান।’

ছাত্রলীগের নারী নেতাকর্মীদের প্রতিবাদ সমাবেশ

তিনি আরও বলেন, ‘যখনশেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে, বাংলাদেশের নারী ফুটবলাররা সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে, সেই জায়গায় মির্জা ফখরুল কীকরে এই মন্তব্য করেন। তিনি যেন আরও সাবধান হয়ে কথা বলেন।’

ঢাবির কুয়েত-মৈত্রী হল ছাত্রলীগের সভাপতি রাজিয়া সুলতানা বলেন, ‘একটা গুরুত্বপূর্ণ পদে থেকে সবসময় সবকিছু বলা যায় না। মির্জা ফখরুলকে সেটা বুঝতে হবে। আপনি নারী সমাজের কাছে ক্ষমা চাইবেন। তা না হলে আমাদের প্রতিবাদ চলবে।’

গভার্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকলিমা আক্তার প্রভাতী বলেন, ‘মির্জা ফখরুলরা কখনোই নারীর অগ্রযাত্রায় বিশ্বাস করেন না। লুটতরাজ, জঙ্গিবাদ ও উগ্রবাদী নারী বিদ্বেষের কারণে বহু আগেই এ দেশের নারী সমাজ বিএনপি-জামায়াতকে প্রত্যাখ্যান করেছে। আগামী জাতীয় নির্বাচনেও নারী সমাজ তাদের বয়কট করবে।’

এ সময় ইডেন কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবীবা আক্তার সাইমুনসহ ঢাবির বিভিন্ন হল ছাত্রলীগের নেতারা উপস্থিত ছিলেন।

/আরকে/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক