নৌকার প্রতিদ্বন্দ্বী নেই, প্রতিপক্ষ আছে: এ আরাফাত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুলাই ২০২৩, ১৭:৫০আপডেট : ১১ জুলাই ২০২৩, ১৭:৫২

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত বলেছেন, দেশের সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগ। নৌকা মার্কার কোনও প্রতিদ্বন্দ্বী নেই, প্রতিপক্ষ আছে। বিএনপি-জামায়াত এবং তাদের দোসর দেশবিরোধী, স্বাধীনতাবিরোধীরাই মূলত আওয়ামী লীগের মূল প্রতিপক্ষ।

মঙ্গলবার (১১ জুলাই) রাজধানীর মাস্টারটেক ও পশ্চিম মানিকদী এলাকায় নির্বাচনি গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার উন্নয়ন ও অগ্রগতির রাজনীতিতে বিশ্বাস করে উল্লেখ করে মোহাম্মদ এ আরাফাত বলেন,‌ আমি ঢাকা ১৭ আসনের আওতাধীন সব এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছি। তাদের প্রত্যাশার কথা শুনছি। আমাদের সব সমস্যার সমাধান ধীরে ধীরে করতে হবে।

নৌকার প্রতিদ্বন্দ্বী নেই, প্রতিপক্ষ আছে: এ আরাফাত

তিনি আরও বলেন, পশ্চিম মানিকদী ও মাস্টারটেক এলাকায় জলাবদ্ধতার সমস্যা রয়েছে এবং রাস্তাগুলো অনেক গিঞ্জি। পর্যায়ক্রমে সব সমস্যার সমাধান করা হবে। বিভিন্ন সমস্যার কারণে অনেকে ভোট দিতে আসতে পারেন না।

স্বাধীনতাবিরোধী মৌলবাদী অপশক্তি ষড়যন্ত্র করে যাচ্ছে উল্লেখ করে আরাফাত বলেন, তারা জনগণের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে ষড়যন্ত্র করে আমাদের পরাজিত করতে চায়। এখানে আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ ভোট-বিপ্লবের মাধ্যমে তাদের জবাব দিতে হবে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে তাদের জবাব দিতে হবে।

বিএনপি-জামায়াত দেশে অরাজক পরিস্থিতি তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করতে চায় মন্তব্য করে তিনি বলেন, এ ব্যাপারে আপনারা সজাগ থাকবেন, সতর্ক থাকবেন এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে ভোটারদের ভোটকেন্দ্রে নিয়ে যাবেন। ভোটের মাধ্যমে আমরা নৌকার জোয়ার বয়ে দেবো।

/এমআরএস/এনএআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের