‘নির্বাচনে বাধাদানকারীদের তালিকা মার্কিন সরকারকে দেবে আ.লীগ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুলাই ২০২৩, ১৮:১৩আপডেট : ১১ জুলাই ২০২৩, ১৯:০৩

নির্বাচন বানচালের শক্তি বিএনপির নেই উল্লেখ করে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, যারা নির্বাচন হতে দেবে না, আওয়ামী লীগ তাদের লিস্ট (তালিকা) মার্কিন সরকারের কাছে দেবে। নির্বাচনে বাধা দিলে বিএনপির বিরুদ্ধেই মার্কিন ভিসানীতি কার্যকর হবে।

মঙ্গলবার (১১ জুলাই) রাজধানীতে ঢাকা জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় এসব কথা বলেন তিনি।

বিএনপি গোপনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় সরকার। সেই নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে হবে।  ঢাকা জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় সালমান এফ রহমানসহ অন্যান্য অতিথিরা

দলীয় কোন্দল মিটিয়ে নির্বাচনের প্রস্তুতি নিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে সালমান এফ রহমান বলেন, সারা দেশে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে হবে। উন্নয়নের বুকলেট তৈরি করে জনগণের কাছে যেতে হবে নেতাকর্মীদের।

রাজনৈতিকভাবে ব্যর্থ হয়ে বিএনপি এখন গুজবের আশ্রয় নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমাকে আমেরিকা ভিসা দেয়নি বা দুবাই থেকে ফেরত দিয়েছে- এটা মিথ্যা কথা। আমি দুবাই যাইনি, আমেরিকা তো দূরের কথা।

/এমআরএস/এমএস/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী