অগ্নিসন্ত্রাসের হুকুমদাতাদের বিচারের আওতায় আনা হবে: তথ্যমন্ত্রী

ঢাবি প্রতিনিধি
১২ জুলাই ২০২৩, ১৬:২৯আপডেট : ১২ জুলাই ২০২৩, ১৬:২৯

বিএনপিকে উদ্দেশ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, যারা আজকে লম্বা লম্বা কথা বলে, বিকাল বেলা সমাবেশ করবে, তারা সবাই আন্দোলনের নামে অগ্নিসন্ত্রাসের হুকুমদাতা ও নির্মমতার জন্য দায়ী। আর এই অগ্নিসন্ত্রাসীদের বিচারের আওতায় আনা হবে, ইনশাআল্লাহ।

বুধবার (১২ জুলাই) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে মানবাধিকার লঙ্ঘন, নৈরাজ্য ও মানুষ পোড়ানোর ঘটনায় সন্ত্রাসী ও হুকুমদাতাদের বিচারের দাবিতে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। ‘অগ্নিসন্ত্রাসের আর্তনাদ’ ও ১৯৭৭ সালে সামরিক জান্তার হাতে নির্যাতিতদের সংগঠন ‘মায়ের কান্না’ এ মানববন্ধনের আয়োজন করে।

তথ্যমন্ত্রী বলেন, ‘২০১৩, ২০১৪, ২০১৫ সালে আন্দোলনের নামে বাংলাদেশের সাধারণ মানুষ— যারা জীবিকার তাগিদে ঘর থেকে বের হয়েছিল, তাদের ওপর পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছিল, বোমা হামলা করা হয়েছিল। এই নির্মমতার জন্য দায়ী খালেদা জিয়া, তারেক জিয়া, মির্জা ফখরুলসহ আজ যারা লম্বা লম্বা বড় বড় কথা বলে, আজ  যারা বিকাল বেলা সমাবেশ করবে, তারা সবাই হুকুমদাতা ও নির্মমতার জন্য দায়ী। আজকে আমার বামপাশে জিয়াউর রহমানের নির্মমতার যারা শিকার, তারা দাঁড়িয়েছে। আর  ডানপাশে বিএনপি নেতাদের নির্মমতার যারা শিকার তারা দাঁড়িয়েছে। আজ  তারা প্রধানমন্ত্রীর কাছে বিচারের দাবি জানাচ্ছে। ইনশাআল্লাহ তাদের বিচার হবে।’

তিনি আরও বলেন, ‘যারা মানবাধিকারের কথা বলে, যারা মানবাধিকারের প্রেসক্রিপশন দেয়, বাংলাদেশকে যারা আহ্বান জানায়— তাদেরকে বলবো এসে দেখে যান, এদের বক্তব্য শুনুন। তাদের আর্তনাদ শুনুন। আগে এদের মানবাধিকার প্রতিষ্ঠা করতে হবে, তাহলেই সত্যিকার অর্থে মানবাধিকার প্রতিষ্ঠা হবে।’

মানববন্ধনে অগ্নিসন্ত্রাস, বোমা হামলা ও নৈরাজ্যের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া এ সময় সংহতি জানিয়ে বক্তব্য রাখেন— ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. নিজামুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক জিনাত হুদা, ঢাবি শিক্ষকদের নীল দলের আহ্বায়ক ড. সীতেশ চন্দ্র বাছার।

/এপিএইচ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের