আ.লীগের সঙ্গে ইইউ প্রতিনিধিদের বৈঠক শনিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুলাই ২০২৩, ২০:১৬আপডেট : ১৪ জুলাই ২০২৩, ২০:২৬

বাংলাদেশে সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক্-নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রতিনিধি দলের বৈঠক শনিবার (১৫ জুলাই)। এদিন বেলা ১২টায় রাজধানীর বনানীর হোটেল শেরাটনে এই বৈঠক হবে বলে জানা গেছে।

আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসবে আওয়ামী লীগের প্রতিনিধি দল। এতে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ জমিরসহ কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন।

এর আগে সোমবার (১০ জুলাই) ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির গুলশানের বাসায় সংস্থাটির প্রতিনিধি দলের সঙ্গে একটি বৈঠক করেছিলেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির চার নেতা। প্রায় ঘণ্টাখানেক ধরে বৈঠকটি চললেও এ বিষয়ে ইইউ ও আওয়ামী লীগের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি।

একই দিন সচিবালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করে ইইউ প্রতিনিধি দল। বৈঠক শেষে ওবায়দুল কাদের বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে আলোচনার বিষয়ে লুকানোর কিছু নেই। বৈঠকে প্রধানত নির্বাচন নিয়েই আলোচনা হয়েছে।’ তবে বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার বা সংসদ বিলুপ্তির বিষয়ে কোনও আলোচনা হয়নি বলে জানান তিনি।

এদিকে, বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে যাবে ঢাকা সফররত  ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনি প্রাক্-নির্বাচন পর্যবেক্ষক দল। শনিবার (১৫ জুলাই) সকাল ৯টায় গুলশানে উভয়পক্ষের মধ্যে আলোচনা হবে। বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রসঙ্গত, শনিবার বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের ঢাকা অফিসে সফররত প্রতিনিধি দল বেশ কয়েকটি রাজনৈতিক দলকে আলোচনায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ মূল্যায়ন করতে ইউরোপীয় ইউনিয়নের ৬ সদস্যের নির্বাচনি অনুসন্ধানী মিশন রবিবার (৯ জুলাই) ভোরে ঢাকায় এসে পৌঁছায়। দুই সপ্তাহের সফর আগামী ২৩ জুলাই শেষ হবে ইইউ প্রতিনিধি দলের।

আরও পড়ুন:

ইইউ প্রতিনিধি দলের সঙ্গে আ.লীগ নেতাদের বৈঠক 
বিএনপির কার্যালয়ে ইইউ প্রতিনিধিদের বৈঠক শনিবার

/এমআরএস/ইউএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী