বিএনপির পদযাত্রা: পুরান ঢাকায় ছাত্রলীগের শক্ত অবস্থান

কবি নজরুল কলেজ প্রতিনিধি
১৮ জুলাই ২০২৩, ১৯:০৪আপডেট : ১৮ জুলাই ২০২৩, ১৯:৫৭

বিএনপির পদযাত্রাকে ঘিরে পুরান ঢাকায় শক্ত অবস্থানে রয়েছে কবি নজরুল কলেজ ছাত্রলীগ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। মঙ্গলবার (১৮ জুলাই) সকাল থেকে ছাত্রলীগের এই ইউনিটগুলো দফায় দফায় মিছিল ও শোডাউন দিচ্ছে। পুরান ঢাকায় বিএনপির নেতাকর্মীরা যেন কোনও ধরনের নৈরাজ্য ও সহিংসতা করতে না পারে সেজন্য ক্যাম্পাসে সকাল থেকেই প্রস্তুত ছাত্রলীগ।

সরেজমিনে দেখা গেছে, সকাল ১০টায় সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগ নেতাকর্মীদের নিয়ে লক্ষ্মীবাজারে শোডাউন দিয়েছেন। কবি নজরুল কলেজ ছাত্রলীগে বিকাল সাড়ে ৪টায় কবি নজরুল কলেজ থেকে শুরু করে রায় সাহেব বাজার মোড় পর্যন্ত শোডাউন দিয়েছে। এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় ৪টা পর্যন্ত ক্যাম্পাসে অবস্থান করেছিল।

কবি নজরুল কলেজ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েত হোসেন সাগর বলেন, ‘পুরান ঢাকা আমাদের কাছে আমানত। শিক্ষার্থীদের অভয়ারণ্যতে আমরা আমাদের দায়িত্বের অবহেলা করবো না। সাধারণ জনগণের ও শিক্ষার্থী ভাইবোনদের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করবো। আমাদের অবস্থান স্পষ্ট, পুরান ঢাকায় বিএনপি যদি কোনও ধরনের নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করে তা প্রতিহত করবো আমরা।’

সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম আশিক বলেন, ‘সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগ সকাল থেকেই প্রস্তুত আছে। আমি ব্যক্তিগত কাজে গুলশান এসেছি। তবে এখনও আমাদের নেতাকর্মীরা ক্যাম্পাসে অবস্থান করছেন। পুরান ঢাকায় বিএনপির নেতাকর্মীরা যদি কোনও ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেবো।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজী বলেন, ‘আমরা সকাল থেকে ৪টা পর্যন্ত ক্যাম্পাসে ছিলাম। পরে ক্যাম্পাসের গেট বন্ধ করে দেওয়ায় আমরা চলে এসেছি। তাছাড়া এ বিষয়ে কেন্দ্র থেকে কোনও নির্দেশনা আসেনি। তবে আমরা আশেপাশে আছি। বিএনপি কোনও ধরনের নৈরাজ্যের চেষ্টা করলে তা শক্ত হাতে দমন করবো।’

/আরকে/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম