দলের নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে বর্ধিত সভা করবে আ.লীগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০২৩, ১৮:৪৪আপডেট : ২০ জুলাই ২০২৩, ১৮:৪৪

আগামী ৩০ জুলাই বর্ধিত সভা করবে আওয়ামী লীগ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনসহ দেশের সামগ্রিক পরিবেশকে সামনে রেখে দলীয় নেতা ও জনপ্রতিনিধিদের সঙ্গে এ সভা করতে যাচ্ছে ক্ষমতাসীন এ দলটি। দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। গত বছর ডিসেম্বরে দলের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠানের পর প্রথমবারের মতো এই বর্ধিত সভা হতে যাচ্ছে।

এতে দলটির উপদেষ্টা পরিষদ, জাতীয় পরিষদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, জেলা/মহানগর/উপজেলা/থানা/ পৌর (জেলা সদরে অবস্থিত পৌরসভা) আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য, জেলা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান, সিটি করপোরেশন ও পৌরসভার মেয়ররা উপস্থিত থাকবেন।

বৃহস্পতিবার (২০ জুলাই) এ সংক্রান্ত চিঠি দলটির জেলা পর্যায়ে পাঠানো হয়েছে। আওয়ামী লীগের উপ দফতর সম্পাদক সায়েম খান বাংলা ট্রিবিউনকে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়, আগামী ৩০ জুলাই রবিবার সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। বর্ধিত সভায় সভাপতিত্ব করবেন শেখ হাসিনা।

চিঠিতে জেলা/মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সংশ্লিষ্ট জেলা/মহানগর শাখার অধীন উল্লিখিত নেতাদের নামের তালিকা যৌথ স্বাক্ষরে আগামী ২৬ জুলাইয়ের মধ্যে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে পাঠানোর জন্য বলা হয়েছে। একই সঙ্গে বর্ধিত সভায় সবাইকে সঙ্গে নিয়ে উপস্থিত থাকার জন্য জরুরি সাংগঠনিক নির্দেশনা দেন ওবায়দুল কাদের।

/ইএইচএস/এফএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী