কবি নজরুল কলেজ ছাত্রলীগের সাত জনকে বহিষ্কার

কবি নজরুল কলেজ প্রতিবেদক
৩০ জুলাই ২০২৩, ০৩:০২আপডেট : ৩০ জুলাই ২০২৩, ০৫:৫৯

শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে কবি নজরুল সরকারি কলেজ ছাত্রলীগের সাত জনকে বহিষ্কার করেছে বাংলাদেশ ছাত্রলীগ।

শনিবার (২৯ জুলাই) রাত দশটায় বাংলাদেশ ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেজে বাংলাদেশ ছাত্রলীগের উপ-দফতর সম্পাদক মুজিবুল বাশার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ ছাত্রলীগ কবি নজরুল সরকারি কলেজ শাখার রাফি উজ সাকলাইন ( সাংগঠনিক সম্পাদক, কবি নজরুল সরকারি কলেজ শাখা), তন্ময় হোসেন, রুদ্র দেব নাথ, মিঠু হোসেন, ফয়সাল মাহমুদ, আশিকুর রহমান আশিক ও আশরাফ পাটোয়ারীকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো।

উল্লেখ্য, শুক্রবার (২৮ জুলাই) আওয়ামী লীগের শান্তি সমাবেশ থেকে ফিরে সংঘর্ষে লিপ্ত হয় কবি নজরুল কলেজ ছাত্রলীগের দুই গ্রুপ। এতে দুই পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। সংঘর্ষে কবি নজরুল কলেজ ছাত্র সংসদের ভেতরে অবস্থিত বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর করা হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

/এমএস/
সম্পর্কিত
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী