সোমবারের ‘শান্তি সমাবেশ’ বাতিল, বিক্ষোভ মিছিল করবে ঢাকা উত্তর আ.লীগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০২৩, ১১:৫৫আপডেট : ৩০ জুলাই ২০২৩, ১৫:০৫

বিএনপির কর্মসূচির দিন সোমবার (৩১ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে শান্তি সমাবেশ করার কথা জানালেও তা বাতিল করেছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। এদিন থানায় থানায় বিক্ষোভ মিছিল ও সতর্ক অবস্থান কর্মসূচি পালন করবে বলে জানানো হয়েছে।

রবিবার (৩০ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান।

তিনি বলেন, সোমবার ঢাকার পুরোনো বাণিজ্যমেলা মাঠে সমাবেশ হওয়ার কথা থাকলেও মাঠটি ব্যবহারের উপযোগী নয়। তাই আমরা সমাবেশের পরিবর্তে থানায় থানায় বিক্ষোভ মিছিল ও সতর্ক অবস্থানের কর্মসূচি নিয়েছি। সেটা আজ রবিবার ও সোমবার চলমান থাকবে।

ঢাকা উত্তর আওয়ামী লীগের দফতর সম্পাদক উইলিয়াম প্রলয় সমদ্দার বাপ্পী বলেন, ‘সোমবারের শান্তি সমাবেশ ওপরের নির্দেশে বাতিল করা হয়েছে। তবে আমাদের নেতাকর্মীরা মাঠে সতর্ক অবস্থানে থাকবে।’

/এমআরএস/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের