ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান বলেছেন, বিএনপি তাদের পুরনো চরিত্রে ফিরে গেছে। আমরা ১৫০ দিন মাঠে থাকবো।
রবিবার (৩০ জুলাই) দুপুরে তেজগাঁওয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যালয়ে এক প্রতিনিধি সভায় এসব কথা বলেন তিনি। সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে এ সভা করা হয়।
বিএনপির কর্মসূচির দিন সোমবার (৩১ জুলাই) পুরনো বাণিজ্যমেলা মাঠে সমাবেশ করার কথা জানিয়েছিল ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। পরে সেটি স্থগিত করা হয়।
এ বিষয়ে সভায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান বলেন, ‘সমাবেশটি বিশেষ কারণে স্থাগিত করা হয়েছে।’
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি বলেন, ‘আমরা প্রতি দিনই মাঠে থাকবো। পরবর্তী কর্মসূচি দফতরের সঙ্গে যোগাযোগ করে চূড়ান্ত করে জানানো হবে।’








