রংপুরে ওবায়দুল কাদের

‘বিএনপির কোমর ভেঙে গেছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ আগস্ট ২০২৩, ১৬:৪১আপডেট : ০২ আগস্ট ২০২৩, ১৬:৪১

বিএনপির কোমর ভেঙে গেছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিএনপির একদফা খাদে পড়ে গেছে। ওই দলের কোমর ভেঙে গেছে। খাদে পড়া দলের দফা বাস্তবায়ন হবে না। গোলাপবাগের গরুর হাটে কোমর একবার ভেঙেছে। এবার সোহরাওয়ার্দীতে গিয়ে পথের মধ্যে হাটু ভেঙে গেছে।’

বুধবার (২ আগস্ট) বিকালে রংপুরের বিভাগীয় সমবেশে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘উত্তরবঙ্গের সব মানুষ চলে এসেছে ঢলের মতো রংপুর শহরে। সাম্প্রতিককালের এটাই হচ্ছে স্মরণকালের সর্ববৃহৎ জনসমাবেশ।’

তিনি বলেন, ‘আজকে খেলা শুরু হলে শেষ করতে পারবো না। খেলা হবে। মজাদার খেলা হবে। সময় বেশি নেই। ডিসেম্বরে ফাইনাল খেলা। পারবে না। পারবে না। বিএনপির এক দফা খাদে পড়ে গেছে। ওই দলের কোমর ভেঙে গেছে। ওই দল আর পারবে না। খাদে পড়া দলের দফা বাস্তবায়ন হবে না। গোলাপবাগের গরুর হাটে কোমর একবার ভেঙেছে। এবার হোসরাওয়ার্দীতে গিয়ে পথের মধ্যে হাঁটু ভেঙে গেছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘তাদের প্রধান নেতা তারেক রহমান? সে কি ইলেকশন করতে পারবে? ২০ বছরের সাজা অর্থপাচারের অপরাধে। মুচলেকা দিয়ে বাংলাদেশ থেকে লন্ডনে চলে গেছে। সেই হলো তারেক রহমান। আজকে আবার কত বছরের সাজা হয় জানি না। সম্পদ লুকানোর মামলার রায় আজ। কত বছরের সাজা হয় জানি না। আরেক নেতা কে? খালেদা জিয়া। নির্বাচন করার যোগ্যতা কি তার আছে? এতিমের টাকা আত্মসাৎ করে আজকে কনভিকশন নিয়ে নির্বাচনের যোগ্যতা হারিয়ে ফেলেছে। যুবরাজও শেষ, দেশনেত্রীও শেষ। কে বিএনপির নেতা। কার নেতৃত্বে...। আমরা তো ঘোষণা দিয়েছি। আমাদের নির্বাচনের নেতা শেখ হসিনা। আমাদের আন্দোলনের নেতাও শেখ হাসিনা।’

কাদের বলেন, ‘আওয়ামী লীগের শিকড় মাটির অনেক গভীরে। শেখ হাসিনার ক্ষমতা বাংলাদেশের জনগণের ক্ষমতা। এই জনতা আওয়ামী লীগ ও বাংলাদেশের মানুষের শক্তি। আমরা পালাবো না। পালিয়েছে আপনাদের নেতা। তারেক রহমান কি পালায়নি? কোথায় পালিয়েছে? কবে আসবে? কে জানে? আসবে? সাহস নেই। আসলে তো জেলে যেতে হবে। সাহস থাকলে তো আসেন। রাজপথে খেলা হবে। মোকাবিলা হবে। রাজপথেই ফায়সালা হবে। আপনারা তো ফয়সালা করবেন বলেছেন, করতে পারেননি। আমরা রাজপথেও আছি। নির্বাচনেও আছি। যারা রাজপথে হেরে গেছেন। তারা নির্বাচনেও হেরে যাবেন।’

বক্তব্যের শেষে তারেক রহমান ও জোবাইদা রহমানের মামলার রায় ঘোষণা হওয়ার কথা উল্লেখ করে কাদের জানান, মামলার রায় কিছুক্ষণ আগে ঘোষণা হয়েছে। তারেক রহমান দুই মামলায় ৯ বছর, আর তার স্ত্রী জোবাইদার দেড় বছর করে তিন বছর রায় হয়েছে।

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম