আওয়ামী লীগের বর্ধিত সভা চলছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ আগস্ট ২০২৩, ১০:৫১আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ১৫:৫৪

আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা শুরু হয়েছে। দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে রবিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার পর ধর্মীয় গ্রন্থ থেকে পাঠের মধ্য দিয়ে সভা শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। এরপর শোকপ্রস্তাব পাঠের পর উদ্বোধনী বক্তব্য রাখবেন সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিশেষ বর্ধিত সভায় যোগ দিতে সকাল থেকে বিভিন্ন জেলা-উপজেলার আওয়ামী লীগ নেতা এবং দল সমর্থিত জনপ্রতিনিধিরা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে প্রবেশ করেন।

আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা গেছে, উদ্বোধনী বক্তব্যের পর মাঠ পর্যায়ের নেতারা বক্তব্য দেবেন। এক্ষেত্রে প্রতিটি বিভাগকে প্রাধান্য দেওয়া হবে। এছাড়া উপজেলা পরিষদ ও জেলা পরিষদ চেয়ারম্যান, পৌরসভাসহ জনপ্রতিনিধিদেরও বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হবে।

এই বিশেষ বর্ধিত সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি জেলা, মহানগর ও উপজেলা, থানা, পৌর (জেলা সদরে অবস্থিত পৌরসভা) আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, দল সমর্থিত সংসদের দলীয় সদস্য, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের দলীয় চেয়ারম্যান, সিটি করপোরেশন ও পৌরসভার দলীয় মেয়র এবং সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকদের আমন্ত্রণ জানানো হয়েছে।

/ইএইচএস/ইউএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম