আ.লীগ রাষ্ট্র পরিচালনায় সফল, রাজপথেও সফল: কৃষিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ আগস্ট ২০২৩, ১৫:০০আপডেট : ১৪ আগস্ট ২০২৩, ১৫:০০

আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনায় যেমন সফল, রাজপথের আন্দোলনেও তেমনই সফল বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনায় অসাধারণ সাফল্য দেখিয়েছে। সব ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়নের মাধ্যমে দেশকে সারা বিশ্বে মর্যাদা ও সম্মানের অনন্য উচ্চতায় তুলেছে। আওয়ামী লীগের সুসংগঠিত নেতাকর্মীরা তেমনি রাজপথে সাফল্য দেখিয়েছে। কাজেই বিএনপি আন্দোলন করে কখনও সফল হতে পারবে না।

সোমবার (১৪ আগস্ট) ঢাকার উত্তরায় ফ্রেন্ডস ক্লাব মাঠে জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত নির্বাচন বানচাল করতে চাচ্ছে। ২০১৪ ও ২০১৮ সালের মতো আবারও তাণ্ডবের মাধ্যমে দেশে নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টি করতে চাচ্ছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে তা রুখতে হবে।

তিনি বলেন, জিয়া-মোশতাক অবৈধভাবে ক্ষমতায় এসেছিল। তারপর তা বৈধ করতে সংবিধান সংশোধন করেছিল। আগামী দিনে যেন কোনও অশুভ শক্তি, অসাংবিধানিক শক্তি অবৈধভাবে ক্ষমতায় আসতে না পারে এবং অবৈধ ক্ষমতাকে বৈধ করতে সংবিধানকে কাটাছেঁড়া না করতে পারে, সে ব্যাপারে সচেতন থাকতে হবে।

জিয়াউর রহমান ১৫ আগস্টের হত্যাকাণ্ডে জড়িত উল্লেখ করে মন্ত্রী বলেন, ১৫ আগস্টের হত্যাকাণ্ডে প্রত্যক্ষভাবে জড়িতদের বিচার হয়েছে, কিন্তু এর পেছনে কারা ছিল, তাদের মুখোশ উন্মোচন করা দরকার। একটি কমিশন গঠন বা আইনি কাঠামোর মাধ্যমে এর সুষ্ঠু তদন্ত করা প্রয়োজন। তদন্তের মাধ্যমে কুশীলবদের মুখোশ উন্মোচন করতে পারলে জিয়াউর রহমানেরও শাস্তি হতো।

অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাবিব হাসানের সভাপতিত্বে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।

/এসআই/এনএআর/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম