মুক্তিযুদ্ধের ইতিহাস জানলে তরুণ প্রজন্মের ছাত্রদল-যুবদল করার কথা নয়: আমু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০২৩, ২০:৪৬আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ২০:৫৩

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, প্রজন্ম থেকে প্রজন্মকে স্বাধীনতা সংগ্রামের সঠিক ইতিহাস জানতে দেওয়া হয়নি। যদি তারা জানতো তাহলে আজকে কারও ছাত্রদল বা যুবদল করার কথা নয়।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকালে নগর ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

বঙ্গবন্ধুকে সপরিবার হত্যার পর জাতীয় চার নীতিকে ছুড়ে ফেলা হয় উল্লেখ করে আমির হোসেন আমু বলেন, ‘মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়। ’৭৫ থেকে বিভিন্ন মেয়াদে তিন দশক এ দেশ শাসন করেছে স্বাধীনতাবিরোধী শক্তি। তাদের শাসন আমলে মুক্তিযুদ্ধের ইতিহাসকে ক্ষতবিক্ষত করা হয়।’

তিনি বলেন, ‘পাকিস্তান ভেঙে ফেলার অপরাধেই বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করা হয়। যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী সেই অপশক্তি দেশি-বিদেশি ও আন্তর্জাতিক চক্রান্তের শিকার হয় বঙ্গবন্ধু পরিবার।’ 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, ‘বঙ্গবন্ধু হত্যার মাস্টার মাইন্ড জিয়াউর রহমান তার জীবদ্দশায় মুক্তিযুদ্ধের সপক্ষে কোনও কাজ করেননি। তিনি বঙ্গবন্ধুর হত্যাকারী ও স্বাধীনতাবিরোধী অপশক্তিকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে পুনর্বাসিত করেছেন।’

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কামরুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু, জিন্নাতুল বাকিয়া, দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী সচিব মিজানুর রহমান শহীদ প্রমুখ।

/এমআরএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী