উপহারের ঘর পেয়ে মানুষ বেহেশতের হাসি দেয়: মতিয়া চৌধুরী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ আগস্ট ২০২৩, ২০:০৯আপডেট : ১৯ আগস্ট ২০২৩, ২০:১৫

সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের উপনেতা মতিয়া চৌধুরী বলেছেন, আমরা যারা নির্বাচন করি এবং এলাকায় মানুষের কাছে যাই দেখি, উপহারের ঘর (আশ্রয়ণ প্রকল্পের ঘর) থেকে বেরিয়ে মানুষ বেহেশতের হাসি দেয়। মানুষের মুখে এমন হাসি দেখার জন্যই হয়তো এতদিন রাজনীতি করেছি।

শনিবার (১৯ আগস্ট) বিকালে রাজধানীর ফার্মগেট সংলগ্ন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শোক দিবস উপলক্ষে এ আয়োজন করে বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতি (বিএইএ)।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে মতিয়া চৌধুরী বলেন, ‘মানুষের প্রতি তার যে দরদ, যে অঙ্গিকার তা অসাধারণ। শেখ হাসিনা দেশের মানুষের জন্য অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা, কৃষিব্যবস্থা উন্নত করেই ক্ষান্ত হননি; সেখান থেকে কীভাবে আরও উন্নত জীবনমান রচনা করা যায় সেদিকে লক্ষ্য রেখে কাজ করে চলেছেন। বছরের শুরুতে বিনামূল্যে সারা দেশের (প্রাথমিক ও মাধ্যমিক) শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়। বাংলাদেশ ছাড়া পৃথিবীর আর কোথাও এমন নজির নেই। ভূমিহীন মানুষকে আশ্রয়ণ প্রকল্পের ঘরে নিয়ে আসার জন্য শেখ হাসিনা যে উদ্যোগ তাও অভূতপূর্ব।’

প্রত্যন্ত গ্রামেও পাকা রাস্তা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আজ যোগাযোগব্যবস্থা এমন হয়েছে যে প্রত্যন্ত গ্রামেও পাকা রাস্তা। অটোরিকশা, মোটরসাইকেলে নিজ ঘরে পৌঁচ্ছাছে মানুষ। ভাইয়ের মোটরসাইকেলে বোন কর্মস্থলে যাচ্ছেন, স্বামীর মোটরসাইকেলে স্ত্রী। এ চিত্র, এই চিত্রের স্বপ্নদ্রষ্টা এবং রচয়িতা শেখ হাসিনা। এখানেই শেষ নয়, তিনি বোঝেন এর থেকেও উন্নত চিত্র কীভাবে সৃষ্টি করা যায়। শেখ হাসিনা ছাড়া এই দৃশ্য সৃষ্টির ক্ষমতা এ দেশে আর কারও আছে বলে আমি মনে করি না।’

মতিয়া চৌধুরী বলেন, ‘বঙ্গবন্ধুকে সাধারণ মানুষ হত্যা করেনি। যারা ইতিহাসের জঘন্যতম কাজটি করেছিল তারা তখন নানা জায়গায় প্রতিষ্ঠিত হয়েছিল। আজও নানা পরিচয়ে তারা এ দেশে আছে।’

শেখ হাসিনা সাধারণ মানুষের ভালোবাসায় বেঁচে আছেন মন্তব্য করে তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকে সাধারণ মানুষ ভালোবাসতেন। তার কন্যা শেখ হাসিনাও সাধারণ মানুষের ভালোবাসায় বেঁচে আছেন। জনগণের বিপরীতে যাদের অবস্থান তারা শেখ হাসিনাকে জনগণ থেকে আলাদা করার ষড়যন্ত্র করছে। বারবার হত্যার চেষ্টা করা হয়েছে, হচ্ছে।’

আয়োজক সংগঠন বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির সভাপতি সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রফেসর ড. শামসুল আলম, কৃষি অর্থনীতিবিদ সমিতির মহাসচিব অধ্যাপক মিজানুল হক কাজল, বঙ্গবন্ধু গবেষক সুভাষ সিংহ রায় প্রমুখ।

/এমআরএস/আরকে/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী