সেপ্টেম্বরের শুরুতেই ছাত্রলীগ-আ.লীগের দুই সমাবেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ আগস্ট ২০২৩, ১৮:৫৬আপডেট : ২২ আগস্ট ২০২৩, ২০:০৮

আগামী সেপ্টেম্বর মাসের প্রথম দিন ছাত্রলীগের ‘তারুণ্য নির্ভর সমাবেশ’ এবং দ্বিতীয় দিন সুধীজনদের নিয়ে সমাবেশ করবে আওয়ামী লীগ। উভয় সমাবেশেই প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২২ আগস্ট) বিকালে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক মতবিনিময় সভা শেষে এসব তথ্য জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আগামী ২ সেপ্টেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে সুধী সমাবেশ করবে আওয়ামী লীগ। এটি সফল করতে ঢাকা ও পার্শ্ববর্তী জেলার সাংগঠনিক জেলার নেতাদের সঙ্গে বৈঠক করেন দলটির কেন্দ্রীয় নেতারা। আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব স্মরণে ১ সেপ্টেম্বর ছাত্রসমাবেশ করবে ছাত্রলীগ।

এবারের ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ভাবগাম্ভীর্যের সাথে পালনের কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আগামী ২ সেপ্টেম্বরের সমাবেশে মহাসমুদ্র দেখার অপেক্ষায় আছি আমরা। আওয়ামী লীগের নেতাকর্মীরা ইস্পাতের মতো শক্তি নিয়ে সাম্প্রদায়িকতা, জঙ্গি মোকাবিলা ও প্রতিরোধ করতে প্রস্তুত।

আওয়ামী লীগের নেতাকর্মীদের ’৭১ থেকে ২১ আগস্টের বিপ্লবী সৈনিক আখ্যায়িত করে তিনি বলেন, পঁচাত্তরের পর যে লড়াই করেছি, তা ছিল অস্তিত্ব রক্ষার লড়াই। ৭৫-এর পর এদেশের সবচেয়ে বড় অর্জনের নাম শেখ হাসিনা, তার নেতৃত্বেই সকল উন্নয়নের অর্জন। এদেশের ইতিহাসের পাতায় দুটি নাম অমর বঙ্গবন্ধু ও শেখ হাসিনা।

/এমআরএস/এমএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে