আইভি রহমানের প্রতি শ্রদ্ধা

বিএনপির আন্দোলনে নেতাকর্মী আছে, জনগণ নেই: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ আগস্ট ২০২৩, ১১:৪৯আপডেট : ২৪ আগস্ট ২০২৩, ১৭:৫৯

এ দেশে আন্দোলনের বস্তুগত কোনও পরিস্থিতি বিরাজমান নেই উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনের জন্য দুটা বিষয় লাগে। একটা অবজেক্টিভ, আরেকটা সাবজেক্টিভ। তাদের (বিএনপি) অবজেক্টিভ কন্ডিশনও নেই, সাবজেক্টিভ প্রিপারেশন নেই।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) আইভি রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকীতে বনানী কবরস্থানে তার কবরে শ্রদ্ধা জানানোর পর এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে প্রথম প্রধানমন্ত্রীর পক্ষে এবং পরে আওয়ামী লীগের পক্ষে ফুল দিয়ে দলের কেন্দ্রীয় নেতারা শ্রদ্ধা জানান।

বিএনপির আন্দোলনে দলটির নেতারা হতাশ মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ক্ষমতায় আসার মুলা ঝুলিয়ে নেতাকর্মীদের জড়ো করেছিল। তাদের এসব সমাবেশে জনগণের সম্মেলন, অংশগ্রহণ ঘটেনি। জনগণ ছাড়া গণ-আন্দোলন কেমন করে হবে?

২১ আগস্টের হত্যাকাণ্ড সুপরিকল্পিত দাবি করে কাদের বলেন, বাংলাদেশে ‘৭৫ থেকে হত্যাকাণ্ড হয়েছে, ষড়যন্ত্রের রাজনীতির ধারাবাহিকতা চলে আসছে। হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতির মূল টার্গেট বঙ্গবন্ধু পরিবার ও আওয়ামী লীগ।

গণতন্ত্রের জন্য এখন মায়াকান্না করাদের রাজনীতি ষড়যন্ত্র ও হত্যার দাবি করে ওবায়দুল কাদের বলেন, আমরা একটা কথা বলতে চাই, দেশবাসীর কাছে প্রশ্ন রাখতে চাই, এই হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতির সঙ্গে যারা জড়িত, যারা গণতন্ত্রের নামে মায়াকান্না করছে, তাদের সঙ্গে গণতান্ত্রিক শক্তির সহাবস্থানের কোনও সুযোগ আছে কিনা?

এর আগে আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী বেগম আইভী রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জানানো হয়। ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের শান্তি সমাবেশে গ্রেনেড হামলায় গুরুতরভাবে আহত হন তিনি। ২৪ আগস্ট সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের শ্রদ্ধা জানানোর পর শেষে আইভি রহমানের কবরে শ্রদ্ধা জানায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ ও দক্ষিণ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, জাতীয় শ্রমিক লীগসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন।

/এমআরএস/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী