আল্লাহ রহমতের চাদর দিয়ে নেত্রীকে রক্ষা করেছেন: মতিয়া চৌধুরী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ আগস্ট ২০২৩, ১৬:০৮আপডেট : ২৪ আগস্ট ২০২৩, ১৬:১০

আল্লাহ যদি তার রহমতের চাদর দিয়ে নেত্রীকে সেদিন রক্ষা না করতেন, তা না হলে কোনও অঙ্কেই উনার বাঁচার হিসাব মেলে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদ উপনেতা মতিয়া চৌধুরী।

তিনি বলেন, শব্দে নেত্রীর কানের পর্দা ফেটে গিয়েছিল। তারপরও নেত্রী এ শারীরিক কষ্টকে স্পোর্টিংলি নিয়েছেন, এর নামই নেতা।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সহধর্মিণী আইভি রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

মতিয়া চৌধুরী বলেন, নরপশু, পিশাচ ছাড়া তার (শেখ হাসিনা) মতো উদার মানসিকতার মানুষকে সবাই পছন্দ করেন। তারও মানুষকে কাছে টানার অদ্ভুত ক্ষমতা রয়েছে। তিনি বাংলাদেশের সবাইকে কাছে টানতে পারেন কিন্তু ওই সব জল্লাদকে কাছে টানতে পারেননি। পারার দরকারও নেই। ওই চেষ্টা না করাই ভালো। তাদের ব্যাপারে আমাদের শক্ত সিদ্ধান্ত নিয়েই এগোতে হবে। তাদের মোকাবিলা করতে হবে। মোকাবিলা না করলে সাধারণ মানুষ নিগৃহীত হবে।

২১ আগস্টের ঘটনার কথা জানিয়ে তিনি বলেন, সেদিন মিছিলে যাবো বলে স্টেজ থেকে নেমে আমি সামনের দিকে এগোচ্ছি, তখন আইভী বললো যে আপনি আজ মেয়েদের সঙ্গে যাবেন। আমি তখন বললাম, তোমার পায়ে ফ্র্যাকচার, তুমি তো পুরোটা যাবে না। আজকের মিছিলটা গুরুত্বপূর্ণ, আমি সামনের দিকে যাই। ব্যাংকের সামনের কদমগাছটার সামনে গিয়ে আমি দাঁড়িয়েছি। তখনই পটকার মতো সাধারণ শব্দ। তেমন ধোঁয়াও নেই। কিন্তু এত স্বাভাবিক একটা শব্দের ভেতরে এত মৃত্যু লুকিয়ে ছিল, তা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না।

আইভি রহমান নারীমুক্তি আন্দোলনের নেতা ছিলেন মন্তব্য করে সংসদ উপনেতা বলেন, আইভি, তুমি নারীমুক্তির জন্য সংগ্রাম করেছ। আজ মেয়েদের অধিকারগুলো হাতে তুলে দিচ্ছে সরকার। সবচেয়ে বেশি খুশি হতো সে। হাসি দেখতাম আইভি রহমানের মুখে। কিন্তু আজ সে নেই। আমাদের নেত্রী ভোটার লিস্টে বাবার নামের সঙ্গে সেখানে মায়ের নামও যোগ করেছেন। হাশরের ভোটার লিস্টে মায়ের নামে ডাকা হবে, এটাই হলো বাস্তবতা। মায়ের নাম দেওয়ার জন্য জামায়াত-বিএনপি আর আমাদের দেশের কিছু রক্ষণশীল মানুষ অনেক কথা বলার চেষ্টা করেছিল।

সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের উত্থান প্রসঙ্গে তিনি বলেন, জিল্লুর ভাই এত উচ্চ স্থানে, তার পেছনেই আইভি ছিলেন। সে সংরক্ষিত মহিলা এমপি হতে চায়নি। আইভী বলতো, জিল্লুর রহমান সাহেব সামনে আছেন, আমি পিছিয়ে থেকে সব গুছিয়ে দিই। সফল মা ও আপন আলোয় উজ্জ্বল নেতা আইভি।

আইভি রহমান মৃত্যুবার্ষিকী পালন কমিটির সভাপতি এম এ করিমের সভাপতিত্বে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক হানিফ, পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমীন, সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ।

/এএজে/এনএআর/
সম্পর্কিত
এবারের ‘ভোটযুদ্ধে’ নেই যেসব শীর্ষ নেতা, নেপথ্যের কারণ কী
রাজনৈতিক দলগুলোকে নিরাপত্তা প্রটোকল দেবে সরকার
শুধু ভোটার নন, রাজনীতিবিদরাও নিরাপত্তাহীনতার মধ্যে আছেন: দেবপ্রিয় ভট্টাচার্য
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী