সকাল থেকেই মিছিল-স্লোগানে উদ্দীপ্ত ছাত্রলীগ নেতাকর্মীরা

ঢাবি প্রতিনিধি
০১ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪৯আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৪৩

ছাত্রলীগের আয়োজনে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের প্রতি শ্রদ্ধা জানিয়ে সর্ববৃহৎ ছাত্র সমাবেশ' আজ শুক্রবার (১ সেপ্টেম্বর)। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিকাল ৩টায় শুরু হবে সমাবেশ। ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশে ভাষণ দেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সমাবেশ ঘিরে বেশকিছু দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যম ও অফলাইনে চলছে ছাত্রলীগের ব্যাপক প্রচার-প্রচারণা। দেশের বিভিন্ন জায়গা থেকে আসা ছাত্রলীগ নেতাকর্মীরা সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও সোহরাওয়ার্দী উদ্যানের আশেপাশে উদ্দীপ্ত মেজাজে মিছিল-শোডাউন আর স্লোগানে মুখর রয়েছেন। নেতারা উদ্দীপ্ত করছেন কর্মীদের।

সমাবেশ উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কাল রাতেই ঢাকায় এসেছেন ছাত্রলীগের জেলা, উপজেলা, বিশ্ববিদ্যালয় ও কলেজ ইউনিটের নেতাকর্মীরা। অনেকে রাত কাটিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের রুমে, মসজিদে, গেস্টরুমে ও বারান্দায়। সকালে ঘুম ভাঙতেই তারা নাস্তা সেরে শোডাউন, মিছিল আর স্লোগানে জানান দিচ্ছেন তাদের উপস্থিতি। সমাবেশকে কেন্দ্রকে অনেক ইউনিটই বানিয়েছেন বিশেষ টি-শার্ট, ক্যাপ।

ছাত্রলীগ নেতাকর্মীদের নিয়ে আসা বাসসহ বিভিন্ন যানবাহন রাখা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বর, মুহসীন হলের মাঠ ও রাস্তায়, কবি জসিমউদদীন হলের মাঠসহ ক্যাম্পাসে বিভিন্ন জায়গায়। এদিকে কোনও ধরনের অস্থিতিশীল পরিবেশ যাতে সৃষ্টি না হয় সেজন্য ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সকাল থেকেই মিছিল-স্লোগানে উদ্দীপ্ত ছাত্রলীগ নেতাকর্মীরা

রাতে আসা শিক্ষার্থীদের নিজেদের রুমে থাকার ব্যবস্থা করেছেন ঢাবি বিভিন্ন হলের ছাত্রলীগ নেতাকর্মীরা। এজন্য বিভিন্ন অঞ্চল থেকে আসা ছাত্রলীগ নেতাকর্মীরা কৃতজ্ঞতা জানিয়েছেন। তাদের একজন বাগেরহাট থেকে আসা ছাত্রলীগকর্মী ইমতিয়াজ মেনন বলেন, দূরের জেলা বলে রাতেই চলে এসেছি। এখানে এসে থাকার সমস্যা হয়নি। এখানকার হলের ছাত্রলীগ নেতাকর্মীরা আমাদের মেহমান হিসেবে গ্রহণ করে নিজেদের রুমে থাকতে দিয়েছেন।

রংপুর জেলা ছাত্রলীগের কর্মী মুজাহিদ বলেন, প্রধানমন্ত্রী কিছুদিন আগে যখন রংপুরে গিয়েছেন, তখন আমি সেখানে না থাকায় তার কথা সরাসরি শুনতে পারিনি। তাই আজ এখানে আসার প্রথম কারণ হলো সরাসরি তার বক্তব্য শোনা। আর দ্বিতীয় কারণ একজন মুজিব আদর্শের সৈনিক হিসেবে ছাত্রলীগের এই মহাসমাবেশ সফল করতে এসেছি।

সমাবেশে আসা কক্সবাজারের টেকনাফ উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম মুন্না বলেন, বাংলার ছাত্রসমাজের আশা-আকাঙ্ক্ষার ঠিকানা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে আগামী নির্বাচনে বিজয় উপহার দেওয়ার শপথ নিতে আমরা এখানে এসেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের যে নির্দেশনা দেবেন, তা আমরা তৃণমূলে পৌঁছে দেবো।”

আরও পড়ুন:

সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের সমাবেশ আজ

/এমএস/ইউএস/
সম্পর্কিত
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের