জঙ্গিবাদী শক্তি বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: মেয়র শেখ তাপস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ সেপ্টেম্বর ২০২৩, ২১:৪২আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ২১:৫৮

প্রতিক্রিয়াশীল, সাম্প্রদায়িক ও জঙ্গিবাদী শক্তি যেন এদেশে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বুধবার (৬ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর পলাশী মোড়ে ‘কেন্দ্রীয় জন্মাষ্টমী উৎসব ২০২৩’ এর অংশ হিসেবে মহানগর সর্বজনীন পূজা উদযাপন কমিটি আয়োজিত ‘ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিল’ শুরুর আগে সংক্ষিপ্ত সভায় তিনি এ কথা বলেন।

মেয়র শেখ তাপস বলেন, ‘আজকের এই জন্মাষ্টমী উৎসব থেকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। যেন সেই প্রতিক্রিয়াশীল, সাম্প্রদায়িক ও জঙ্গিবাদী শক্তি  বাংলাদেশে আর মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। এবার আমাদের সংগ্রাম হবে— সেই সাম্প্রদায়িক ও প্রতিক্রিয়াশীল শক্তিকে বাংলাদেশ থেকে চিরতরে নির্মূল করে ধর্মনিরপেক্ষ ও অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন পূরণ করার।’

২০০১-২০০৬ সালে তৎকালীন সরকারের আমলে সংগঠিত নানা অপকর্ম তুলে ধরে মেয়র তাপস বলেন, ‘৭৫ এর পরে যারা এ দেশকে একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল, যারা সাম্প্রদায়িক ও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল, তারা ২০০১-২০০৬ সালে আবারও এই বাংলাদেশকে একটি ব্যর্থ ও কালো তালিকাভুক্ত রাষ্ট্রে পরিণত করেছিল। ২০০১ সালের ১ অক্টোবরের নির্বাচনের পরে সেই শক্তি সারা বাংলাদেশে হিন্দু সম্প্রদায়সহ সব সম্প্রদায়ের মানুষের ওপরে অকথ্য নির্যাতন, অত্যাচার শুরু করেছিল। বাড়ি-ঘরে আক্রমণ, ডাকাতি, ধর্ষণ করে তারা হিন্দু সম্প্রদায়কে তাদের বাড়ি-ভিটা থেকে উচ্ছেদ করেছিল। পরে  শেখ হাসিনা বিপুল ভোটের বিজয় লাভ করে বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে রূপান্তর করেছেন।’

এ সময় মেয়র শেখ তাপস সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমীর শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

পরে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উপস্থিতিতে মেয়র শেখ তাপস প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে জন্মাষ্টমী মিছিলের উদ্বোধন করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন— ঢাকা ৭ আসনের সংসদ সদস্য হাজী মো. সেলিম, মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি মনীন্দ্র কুমার নাথ ও সাধারণ সম্পাদক রমেন মণ্ডল এবং দক্ষিণ সিটি করপোরেশনের কাউন্সিলরদের মধ্যে ৫ নম্বর ওয়ার্ডের চিত্তরঞ্জন দাস, ২৪ নম্বর ওয়ার্ডের মো. মোহাদ্দেস হোসেন জাহিদ, ২৫ নম্বর ওয়ার্ডের মো. আনোয়ার ইকবাল সান্টু ও ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ হাসিবুর রহমান মানিক প্রমুখ।

/জেডএ/এপিএইচ/
সম্পর্কিত
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী